চুল পড়া বন্ধ করার উপায় হোমিওপ্যাথি ঔষধ
চুল পড়া বন্ধ করার উপায় হোমিওপ্যাথি ঔষধ গুলি কি কি? চুল পড়া একটা বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরুষ-মহিলা সকলেই এই সমস্যায় ভুগছেন। একদিকে যেমন মন ভেঙ্গে যায় অন্যদিকে সৌন্দর্য প্রিয় মানুষ এ নিয়ে দুশ্চিন্তায় ভেঙ্গে পড়েন।
চলুন আজকে এ সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায় তার ওপর ভিত্তি করে কিছু আলোচনা করি । আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন । চলুন আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনা থেকে আমরা কি কি জানবো ।

চুল পড়া বন্ধ করার উপায় হোমিওপ্যাথি ঔষধ
আসুন এবার চুল পড়া বন্ধ করার উপায় হোমিওপ্যাথি ঔষধগুলি থেকে কয়েকটি ঔষধের লক্ষণ নিচে তুলে ধরা হল:
- Carbo Veg
- Hepar Sulph
- Lycopodium
- Acid-Fluor
- Acid Phos
- Thallium Met
- Selenium
- Sepia
- Baryta carb
- Cantharis
- Vinca minor
- Phosphorus
- Silicea
কার্বোভেজ (Carbo Veg): প্রসবের পর প্রসূতিদের মাথার চুল পড়লে বা কোন কঠিন রোগ ভোগের পর মাথার চুল পড়লে আর তার সাথে যদি রোগী শীত কাতর ও পাখার বাতাস পছন্দ করে তাহলে নির্বাচিত ঔষধটি হলো কার্বোভেজ।
হিপার সালফ (Hepar Sulph): ক্রনিক মাথাব্যথার সাথে চুল পড়লে এবং রোগী যদি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত সেন্সিটিভ ও অত্যন্ত শীতকাতর থাকে তবে নির্বাচিত ঔষধ হবে হিপার সালফ।
লাইকোপোডিয়ম (Lycopodium): প্রচুর গ্যাসের সমস্যার সাথে যদি রোগীর সমস্ত লক্ষণ গুলো বিকেল চারটা থেকে আটটার মধ্যে বৃদ্ধি পায়, রোগী গরম কাতর এবং গরম খাদ্য পছন্দ করে। রোগীর মানুষিক অবস্থা হিংসুক, লোভী, ভীরু, অতিশয় কৃপণ হয়। রোগীদের অল্প বয়সে চুল পাকে। মাথার তালুতে টাক পড়ে। তাহলে চুল পড়া বন্ধ করার উপায় হিসেবে নির্বাচিত ঔষধ হবে লাইকোপোডিয়ম।
অ্যাসিড-ফ্লুর (Acid-Fluor): মাথা চুলকায় এবং চুল পড়ে যায়, নতুন চুল ভেঙ্গে যায় তার সাথে যদি পাওয়া যায় রোগীর মধ্যে গরম কাতর, অত্যন্ত কাম ভাবের প্রবৃত্তি, কামুক, সাহসী, শক্তিশালী। এই রোগীদের উদরাময়, টাইফয়েট বা কোন কঠিন রোগ ভোগের পর মাথার চুল পড়া বা চুল পড়ে টাক পড়লে এসিড ফ্লোর দিলে কখনো ব্যর্থ হবেন না।
এসিড ফস (Acid Phos ) : শীত কাতর যুবক বা যুবতী অধিক শুক্র ক্ষয়, গভীর শোক দুঃখ, মনো কষ্টের কারণে মাথার চুল পড়লে বা পাকিলে চুল পড়া বন্ধ করার উপায় হিসেবে এসিড ফস অত্যন্ত মূল্যবান।
থ্যালিয়াম মেট(Thallium Met): জ্বর বা অন্য কোন অ্যাকিউট রোগের পর চুল দ্রুত চুল পড়লে থ্যালিয়াম মেট ।
সেলিনিয়ম (Selenium): শুক্র ক্ষয় জনিত কারণে ও ক্রনিক রোগের পর মাথার চুল, গোফ, দাড়ি বা গুপ্ত স্থানে চুল পড়লে সেলিনিয়ম উপকার হয়।
সিপিয়া (Sepia):—সন্তান প্রসবের পর প্রসূতির মাথার চুল পড়লে সিপিয়া।
ব্যারাইটা কার্ব (Baryta carb): টাক পড়া, বিশেষ করে তরুণদের মাথার মধ্যে মুকুট; সংবেদনশীল মাথার ত্বকের স্পর্শ ব্যারাইটা কার্ব।
ক্যানথারিস(Cantharis): চিরুনি করার সময় এবং বিশেষ করে স্তন্যপান করানো মায়েদের মুঠোয় মুঠোয় চুল পড়ে যায়, প্রচুর পরিমাণে খুশকি থাকে।
ভিনকা মাইনর(Vinca minor) চুল এক জায়গায় পড়ে তালি তালি টাক দেখা যায় এবং সেখানে সাদা চুল গজায়।
ফসফরাস (Phosphorus): হাত ভর্তি করে চুল উঠে।
সাইলিসিযআই(Silicea): অকাল টাক।
চুল পড়ার কারণ
মাথা থেকে চুল পড়া মাথার ত্বক আক্রান্ত হওয়ার (affections of scalp)কারণে ঘটে। উদাহরণ স্বরূপ, মাথার ত্বকের রোগ যেমন অ্যালোপেসিয়া, খুশকি, একজিমা, পুঁজ, ভেসিকল, হেয়ার ফলিকুলাইটিস ইত্যাদির কারণে চুল পড়ে যায়।
তাছাড়া টাইফয়েড, অ্যানিমিয়া, ম্যারাসমাস প্রভৃতি রোগে একিউট বা দীর্ঘস্থায়ী অসুখের পর চুল পড়ে। চুল আঁচড়ানো এবং ধোয়ার সময় বা চুলে তেল মালিশ করার সময় চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল ত্বকের কোষ থেকে বেরিয়ে আসে।
আবার অন্যান্য কারণগুলোর মধ্যে জেনেটিক কারণে হতে পারে,শরীরে হরমোনের অভাবে, অথবা অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা, শোক ও স্ট্রোক থেকে, প্রচন্ড মানসিক আঘাত, প্রেমে ব্যর্থ, পারিবারিক কলহ।
ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া – কিছু ধরনের অ্যান্টিবায়োটিক, রক্তচাপের ঔষধ ইত্যাদি চুল পড়ার কারণ হতে পারে। খুব বেশি চুল ধোয়া বা স্টাইলিং, আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি ইত্যাদি পুষ্টির ঘাটতি চুলকে দুর্বল করে। মাথা ধরা কঠিন রোগ ভোগের পর প্রসূতিদের প্রসবের পর অতিরিক্ত শুক্র ক্ষয় জনিত কারণে চুল পড়তে দেখা যায় ।
অল্প বয়সে চুল পড়ার কারণ
বিভিন্ন কারণে আজকাল অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে। তার মধ্যে যে কারণ গুলো বেশি দেখা যায় সেগুলো হল জেনেটিক কারণ, পুষ্টির অভাব – চুল সাধারণত প্রোটিন দিয়ে তৈরি, তাই প্রোটিনের অভাবে চুল পড়ে যায়। তাছাড়া চুলে আয়রন, জিংক, ভিটামিন ডি অভাব হলেও চুল পড়ে যায়।
অস্বাস্থ্যকর জীবন যাত্রা এবং অনিয়মিতভাবে চলাফেরা যেমন সঠিক সময়ে না খাওয়া, নির্দিষ্ট সময়ে ঘুমাতে না যাওয়া, অতিরিক্ত বা প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করা, চুলে গরম পানি ব্যবহার করা, প্রচুর পরিমাণে পানি পান না করা, ধূমপান করা এবং রাত্রে ঘুমানোর সময় অতিরিক্ত টাইট করে চুল বেঁধে ঘুমানো।
অতিরিক্ত চুল পড়ার সমাধান
প্রচুর পরিমাণে ফল, শাকসবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। কম পরিমাণে শ্যাম্পু ব্যবহার করা, ঠান্ডা পানিতে মাথা ধোয়া এবং চুল খুব টাইট না বাঁধা। যোগব্যায়াম করা এবং প্রচুর পানি পান করা।
চুল পড়া বন্ধ করার দ্রুত সমাধান
হোমিওপ্যাথিতে চুল পড়ার সমস্যা দ্রুত সমাধান হয়, এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নিই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলে রোগী দ্রুত আরোগ্য লাভ করে। ঔষধ দেওয়ার আগে রোগীর বর্তমান ও অতীত ইতিহাস জানা জরুরি।
রোগীর শারীরিক গঠন, অভ্যাস এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা না করে হোমিওপ্যাথি চিকিৎসায় সন্তোষজনক ফল পাওয়া যায় না। হোমিওপ্যাথিতে সঠিক চিকিৎসা পাওয়ার জন্য রোগীর প্রতিটি উপসর্গ একত্রে একক ইউনিট তৈরি করা উচিত।
একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে সোরা, সাইকোসিস এবং সিফিলিস তিনটি মায়াজমের কারণ ভুলে যাওয়া উচিত নয়। কিন্তু আবার সঠিক পর্যবেক্ষণ উড়িয়ে দেওয়া হয় না।
Read more: ফসফরাস হোমিওপ্যাথি মেডিসিন
উপসংহার
চুল পড়া অবহেলা করা উচিত নয় কারণ আপনার একটু অবহেলার জন্য সারা জীবনের জন্য আফসোস থেকে যাবে।চুল পড়া বন্ধ করার উপায় হোমিওপ্যাথি ঔষধে চিকিৎসা করলে আপনার সময় এবং অর্থ দুটোই বেঁচে যাবে। তাই জটিল কিছু হওয়ার আগেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
পরিশেষে বলতে চাই
আমি আশা করি আমার আর্টিকেলটি ভালভাবে পড়ে “চুল পড়া বন্ধ করার উপায় হোমিওপ্যাথি ঔষধ ” বিষয়টি সম্বন্ধে ভাল ধারণা লাভ করেছেন।আমার এই ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান অথবা যে টপিক সম্পর্কে জানতে চান অনুগ্রহপূর্বক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সোশ্যাল মিডিয়াতে অথবা আমার পেজে। আমি চেষ্টা করব আপনাদের মনের মত করে উত্তর দেওয়ার জন্য। নিয়মিত আরো বিভিন্ন বিষয়ে আর্টিকেলগুলো পেতে হলে অবশ্যই আমার ওয়েবসাইটে ভিজিট করবেন। ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
হোমিও ঔষধ কি চুল পড়া বন্ধ করতে পারে?
হ্যাঁ, হোমিও ঔষধ চুল পড়া বন্ধ করতে পারে। কারণ হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা করে না রোগীর চিকিৎসা করে। রোগীর শারীরিক গঠন, অভ্যাস এবং পারিপার্শ্বিক অবস্থা ও মায়াজম বিবেচনা করে হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয়।
হোমিওপ্যাথিতে চুল পড়া ভালো হতে কতদিন লাগে?
ডাক্তারের কথা মত ঔষধ খেলে ও নিয়ম গুলো মেনে চললে, প্রথম দিন থেকে ঔষধের কাজ করা শুরু করবে। তবে হোমিওপ্যাথিতে স্থায়ী চিকিৎসা হয়। হোমিওপ্যাথিতে চুল পড়ার সমস্যা দ্রুত সমাধান হয়।
উপরোক্ত সমস্যা গুলোর জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হন এবং আপনার চুল পড়ার সমস্যা আরোগ্যের জন্য স্থায়ী চিকিৎসা গ্রহণ করুন।প্রয়োজনে নিম্নে ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
Resources:
- https://www.prothomalo.com/lifestyle/beauty/edb1qnw3nr
- https://www.buywow.in/blog/natural-tips-to-stop-hair-fall-in-bengali
সিটি হোমিও রূপায়ন মিলেনিয়াম স্কয়ার,
দোকান নং-116( গ্রাউন্ড ফ্লোর -70, 70/Aপ্রগতি শরণি,
উত্তর বাড্ডা, ঢাকা 1212,বাংলাদেশ।
01736181642

Dr. Khatun invites you to join her in this journey with City Homeo. Your engagement and encouragement are crucial in advancing this endeavor. Together, we can strive towards a healthier community and a better tomorrow.





