ভেরিকোসিল এর হোমিও চিকিৎসা
ভেরিকোসিল এর হোমিও চিকিৎসা – ভেরিকোসিল (Varicocele): রোগটি পুরুষদের মধ্যে উদ্বেগের কারণ। বর্তমানে প্রায় ১০০ জন পুরুষের মধ্যে ১০ থেকে ১৫ জন এই সমস্যায় দেখা যায়।সম্প্রতি অনেক পুরুষ এই রোগের চিকিৎসার জন্য আসছেন।
প্রাথমিক পর্যায়ে এই রোগের বিশেষ কোনো উপসর্গ দেখা যায় না, যার ফলে এটি সঠিকভাবে নির্ণয় করা কঠিন হয়। সাধারণত, রোগীরা মারাত্মক অবস্থায় পৌঁছানোর পরই চিকিৎসকের শরণাপন্ন হন।
আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব, যাতে সময়মতো সচেতন হতে পারি এবং বড় কোনো বিপদের আগেই পদক্ষেপ নিতে পারি। আশা করি, আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন, আলোচনা শুরু করা যাক।
ভেরিকোসিল (Varicocele)কি?
ভেরিকোসিল হলো শিরা ফুলে যাওয়া, যার ফলে লিঙ্গ কখনো সোজা, কখনো বাঁকা হয়ে থাকে। ভেরিকোসিল মূলত অণ্ডকোষ বা টেস্টিসের শিরা স্ফীতির কারণে দেখা দেয়। এটি একটি বিশেষ উল্লেখযোগ্য যৌন রোগ। এই রোগে স্পার্মাটিক কর্ড বা রেতরজ্জু, এপিডিডাইমিস বা অণ্ডকোষের উপরিস্থিত কেঁচোর ন্যায় লম্বা বস্তু ।
এই সমস্যাটি অনেক সময় স্পার্মাটিক কর্ডে শিরার অস্বাভাবিক সম্প্রসারণের কারণে দেখা দেয়, এবং গাঁট গাঁট মত হয়ে ফুলে উঠে, আঙ্গুল দিয়ে পরীক্ষা করলে যেন একটা কেঁচো কুণ্ডলীর মত পাকিয়ে আছে মনে হয়। সোজা ভাবে শুয়ে থাকলে ও চাপ দিলে এটি ক্ষুদ্র হয়ে যায় এবং খাড়া হয়ে দাঁড়ালে পুনরায় বৃদ্ধি পায়।আসুন জেনে নেই কি কি টপিক নিয়ে আলোচনা করব-
ভেরিকোসিল এর হোমিও ঔষধ ও চিকিৎসা
হোমিওপ্যাথিতে মূলত লক্ষণ অনুযায়ী চিকিৎসা হয়।এই রোগটি মূলত হোমিওপ্যাথিতেই ভালো চিকিৎসা পাওয়া যায়। অপারেশন করলে নানান জটিলতা দেখা দিতে পারে। তাছাড়া সময় ও অর্থ দুটোই নষ্ট হয়। চেষ্টা করবেন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য।
নিজে নিজে ঔষধ খেয়ে হোমিওপ্যাথির বদনাম করবেন না। হোমিওপ্যাথিতে মূলত লক্ষণ ভিত্তিক চিকিৎসা এটি ভুলে গেলে হবে না।একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার জানে রোগীর কনস্টিটিউশন অনুযায়ী কোন ঔষধটি হবে। নিম্নে ভেরিকোসিল এর কিছু ঔষধের লক্ষণ তুলে ধরা হলো –
Belladonna
বেলেডোনা: স্নায়ুশূলজনিত ব্যথা হঠাৎ শুরু হয় এবং হঠাৎই থেমে যায়। এটির লক্ষণগুলির মধ্যে রয়েছে উত্তাপ, লালচে ভাব, দপদপ করা, জ্বালা এবং তৃষ্ণার অভাব। বেলেডোনার প্রধান প্রভাব পড়ে রক্তবাহী নালী, ত্বক, এবং গ্রন্থির উপর।
সাধারণ লক্ষণগুলো:
- উত্তপ্ত ও লালচে ত্বক
- লালচে মুখমণ্ডল
- চকচকে চোখ
- দপদপে ব্যথা
- অস্থির নিদ্রা
- আক্ষেপিক অঙ্গসঞ্চালন
বিশেষ লক্ষণ:
- অণ্ডকোষ শক্ত হয়ে উপরের দিকে সঙ্কুচিত এবং প্রদাহিত হয়।
- রাত্রিকালে নিম্নাঙ্গে ঘর্ম হয়।
- মূত্রাশয়ের মুখশায়ী গ্রন্থি থেকে রসক্ষরণ হয়।
- যৌন ইচ্ছা কমে যায়।
- বারবার মূত্রত্যাগের বেগ অনুভূত হয়, মূত্র ফোঁটা ফোঁটা পড়ে।
- প্রস্টেট গ্রন্থি বৃদ্ধি পায়।
Lycopodium clavatum
লাইকোপডিয়াম: লিঙ্গের উত্থান না হওয়া এবং ধ্বজভঙ্গ। খুব দ্রুত বীর্যপাত। প্রস্টেট গ্রন্থির স্ফীতি এবং লিঙ্গের উপর ছোট ছোট গুটি বা অর্বুদ। মূত্র ত্যাগের আগে পিঠে ব্যথা, মূত্র ত্যাগের পর ব্যথা কমে যায়।
ধীরে ধীরে মূত্রনালীর প্রদাহ বৃদ্ধি পায়। রাতে বারবার মূত্র ত্যাগের প্রবণতা, এবং মূত্রে লাল রঙের ভারী তলানি দেখা যায়। অঙ্গ-প্রত্যঙ্গে অবশতা, টান ধরা এবং ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভূত হয়। এক পা গরম ও অন্য পা ঠান্ডা থাকে। পায়ে প্রচুর ঘাম হয়, যা আঠালো এবং দুর্গন্ধযুক্ত।
Calcarea Carb
ক্যালকেরিয়া কার্ব: অকারণে রেতঃস্খলন, অতিরিক্ত কামভাব ও আকাঙ্ক্ষা বৃদ্ধি। শীঘ্রই বীর্যপাত হয়, সঙ্গম শক্তির অভাব এবং সঙ্গমের পর দুর্বলতা দেখা দেয়। খিটখিটে মেজাজ, মূত্র স্রাবে অসাড় ভাব, ঘন বা রক্তাক্ত মূত্র। গ্রন্থি, চর্ম এবং অস্থির উপর বিশেষ ক্রিয়া করে। গ্রন্থিসমূহের স্ফীতি, গণ্ডমালা, এবং ধাতুগ্রস্ত ব্যক্তিদের জন্য এটি বিশেষ উপকারী।
Agnus Castus
অ্যাগ্নাস ক্যাস্টাস: মূত্রপথে পীতাভ স্রাব, লিঙ্গ শক্ত না হওয়া বা ধ্বজভঙ্গ। ইন্দ্রিয় শীতল ও ঝুলে পড়ে, কামভাব হ্রাস পায়। লিঙ্গ শক্ত না হওয়া অবস্থায়ই বীর্যপাত ঘটে। পুরাতন লালামেহ রোগে কার্যকর। অণ্ডকোষ শীতল, স্ফীত, শক্ত ও বেদনাদায়ক।
এই ঔষধ প্রধানত জনন অঙ্গের উপর কাজ করে। বারবার গনোরিয়া রোগের ইতিহাস থাকলে এবং রতিক্রিয়ার অক্ষমতার কারণে মানসিক বিষাদ দেখা দিলে এটি কার্যকর। মৃত্যুভয়ের মতো মানসিক অবস্থা তৈরি হয়।
Bellis Perennis
বেলিস পেরেনিস: রক্তকোষের পেশির তন্ত্রের উপর কাজ করে। অতিরিক্ত পেশির টান, আঘাতজনিত শিরার স্ফীতি এবং স্নায়ুর ব্যথায় কার্যকর। শীতল জলে স্নান সহ্য করতে না পারা। সন্ধি বাতের পর অঙ্গ-প্রত্যঙ্গে দুর্বলতা, রক্ত সঞ্চালনে ব্যাঘাত এবং স্ফীতি।
Acid Phos
এসিড ফস: রাত্রিকালে এবং মলত্যাগের সময় শুক্রপাত। শুক্রধার প্রদাহ, সঙ্গম শক্তি হ্রাস, অণ্ডকোষ বেদনাযুক্ত ও স্ফীত। আলিঙ্গনের সময় লিঙ্গ শিথিল হয়ে যায়। মলত্যাগের সময় রসক্ষরণ হয়। অণ্ডকোষে একজিমা, লিঙ্গমুণ্ডে দাদ, সাইকোসিস রোগ থেকে মাংস বৃদ্ধি। শরীরের বিভিন্ন স্থানে পিঁপড়ার চলার মতো অনুভূতি। চুল পড়া, চর্মে রক্তপূর্ণ ব্রণ, ক্ষত এবং দুর্গন্ধযুক্ত চর্মরোগ।

Ruta Graveolens
রুটা গ্রাভিওলেন্স: যদি ভ্যারিকোসেলের কারণ হয় অণ্ডকোষের শিরাগুলিতে অতিরিক্ত চাপ বা ভার উত্তোলনের জন্য আর যদি তার সাথে থাকে নিম্নদিকে টান ধরার মতো ব্যথা তাহলে নির্বাচিত ঔষধটি হবে রুটা গ্রাভিওলেন্স।
Hamamelis virginica
হ্যামেলিস ভার্জিনিয়ানা: এটি শিরা সংক্রান্ত সমস্যার জন্য উপযোগী, যেখানে শরীরে শিরা ফুলে যাওয়া বা শিরায় রক্ত জমে যাওয়ার মতো সমস্যা হয়। বড় শিরা এবং শিরার ব্যথার সমস্যা এই ঔষধ দিয়ে উপশম হয়। অণ্ডকোষে ব্যথা ও ফোলাভাব অনুভব করলে এই ঔষধ খুবই উপকারী।
গরম ও স্পর্শে ব্যথাযুক্ত অণ্ডকোষ এবং স্পষ্ট শিরার সমস্যায় এটি কার্যকর। এছাড়া, অণ্ডকোষে টান ধরণের ব্যথা কমাতেও এটি সাহায্য করে।যান্ত্রিক আঘাতের দীর্ঘস্থায়ী প্রভাব, অস্ত্রোপচারের পর ব্যথা, আঘাত বা ক্ষতস্থানে ব্যথা হ্রাস করতে হ্যামেলিস ভার্জিনিয়ানা ব্যবহার করা হয়। এটি রক্তক্ষরণ নিয়ন্ত্রণে সহায়ক।
Read More:সালফার হোমিও ঔষধের কাজ
Calcarea floor
ক্যালকেরিয়া ফ্লোর: ক্যালকেরিয়া ফ্লুর এমন রোগীদের জন্য উপযুক্ত যাদের শিরায় রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় এবং রক্ত জমাট বেঁধে থাকে। এটি শিরাগুলিতে রক্ত প্রবাহ উন্নত করতে সহায়তা করে এবং অণ্ডথলির ফোলাভাব ও ব্যথা কমায়।
Pulsatilla
পালসেটিলা: পালসেটিলা ভ্যারিকোসেলের কারণে সৃষ্ট অণ্ডকোষের ব্যথার জন্য অত্যন্ত কার্যকর। এই ব্যথা সাধারণত টানের মতো হয়, যা হাঁটার সময় আরও তীব্র হয়। এটি অণ্ডকোষের জ্বালা ও পোড়া অনুভূতিও উপশম করে।
Arnica Montan
আর্নিকা: আঘাতজনিত অণ্ডকোষের ফোলা ও ব্যথার ক্ষেত্রে আর্নিকা একটি উৎকৃষ্ট ঔষধ। এটি ফোলা অণ্ডকোষে ব্যথা, কোমলতা এবং শুটিং ধরণের ব্যথা উপশমে কার্যকর।
Read More:হোমিওপ্যাথি ঔষধ আর্ণিকা নির্বাচন কৌশল
Nux vomica
নাক্স ভোমিকা: নাক্স ভোমিকা ভ্যারিকোসেলের কারণে অণ্ডকোষে টান, চাপ বা তীক্ষ্ণ ব্যথার জন্য উপযোগী। হাঁটার সময় ব্যথা বেড়ে যায়, তবে বিশ্রামের সময় তা কমে যায়।
Collinsonia canadensis
কলিনসোনিয়া ক্যানাডেন্সিস: অত্যন্ত কুষ্ঠ বদ্ধতার কারণে যদি এই রোগটির সৃষ্টি হয়।তাহলে কলিনসোনিয়া ক্যানাডেন্সিস হবে মোক্ষম অস্ত্র।
শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে হোমিওপ্যাথি
ভেরিকোসিল হওয়ার জন্য যদি শুক্রানুর সংখ্যা কমে যায় তাহলে লক্ষণ সাদৃশ্যে রেডিয়াম ব্রোমাটাম এবং এক্স-রে প্রয়োগ করে আশাতীত ফল পাওয়া যায়।
প্রথম পর্যায়ে যদি ভেরিকোসিলের শনাক্ত করা যায় তাহলে এরোগ থেকে দ্রুত রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে। এটা দেখার জন্য প্রথমেই ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। চলুন জেনে নেয়া যাক, কি কি লক্ষণ দেখলে বুঝবো যে, ভেরিকোসিল হয়েছে।
ভেরিকোসিলের প্রধান লক্ষণগুলো হলো:
- অণ্ডকোষে গাঁট: স্পর্শ করলে এটি কেঁচোর মতো পাকানো অনুভূত হয়।
- আকার: ভেরিকোসিল যখন ছোট্ট থাকে তখন অনুভব হলেও দেখা যায় না আর ভেরিকোসিল যখন বড় হয়ে যায় তখন দেখতে শিরাগুলি কৃমির থলির মতো দেখা যায়।
- ব্যথা: অল্প ব্যথা হতে পারে আবার নাও থাকতে পারে।
- ব্যথার ধরন: কোমর থেকে অণ্ডকোষ পর্যন্ত টানা হেঁচড়ার মতো ব্যথা হতে পারে। দাঁড়ালে, হাঁটাচলা করলে বা গরম আবহাওয়ায় ব্যথা বেড়ে যায়।
- একপাশে: সাধারণত বামদিকে বেশি হতে দেখা যায়।
- টেস্টিস স্ফীতি: শিরা ফুলে ওঠে, যা দাঁড়ানোর সময় আরও বাড়তে পারে।
- লিঙ্গের সমস্যা: লিঙ্গ বাঁকা হয়ে যাওয়া বা দৃঢ়তা হ্রাস পেতে পারে।
- লাম্প: ব্যথা বিহীন টেস্টিকুলার লাম্প দেখা দিতে পারে ।
- শুক্রানু: শুক্রানু কমে যেতে পারে। বন্ধ্যাত্ব দেখা দিতে পারে।
ভেরিকোসিল কেন হয়?
অতিরিক্ত যৌন চিন্তা এবং হস্তমৈথুনের কারণে অনেক পুরুষই এই অভ্যাস ত্যাগ করতে চান। কিন্তু হঠাৎ এই অভ্যাস ত্যাগ করলে শরীরে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। যেমন, কাম চিন্তা যদি কম না হয় তাহলে শুক্রাণু এবং শুক্রনালীর চারপাশের অংশে ধীরে ধীরে শুক্রাণু জমতে পারে।
এর ফলে এই অংশগুলো ফুলে উঠতে পারে এবং স্পর্শ করলে, দাঁড়ালে বা হাঁটলে ব্যথা হতে পারে। এছাড়াও, লিঙ্গটি বাঁকা হয়ে যেতে পারে। এই অবস্থা কিছুদিন থাকার পর ভালো হয়ে যেতে পারে আবার খারাপও হতে পারে। দীর্ঘদিন এই অবস্থা চললে ভেরিকোসিলে পরিণত হতে পারে। ফলে লিঙ্গটি কখনো শক্ত ও সোজা হয়, আবার কখনো বাঁকা হয়ে থাকে। রাতে এই সমস্যা বেশি হয় এবং রোগীকে প্রচণ্ড যন্ত্রণা দেয়।
ভেরিকোসিলের কারণ
অনেক পুরুষ যারা বেশি যৌন চিন্তা করেন বা হস্তমৈথুন করেন, তারা যখন এই অভ্যাস ছেড়ে দিতে চান তখন তাদের শরীরে কিছু সমস্যা হতে পারে। ভেরিকোসিল সাধারণত বাম দিকে বেশি দেখা যায়। এর প্রধান কারণগুলো হলো:
- বাম স্পার্মাটিক কর্ডের গঠন: ডান দিকের তুলনায় বাম দিকের স্পার্মাটিক কর্ড দীর্ঘ এবং বেশি জড়ানো থাকে।
- রক্ত প্রবাহে বাধা: বাম দিকের শিরায় জল জমে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে।
- অতিরিক্ত হস্তমৈথুন বা কামজ চিন্তা: হঠাৎ এসব অভ্যাস ত্যাগ করলেও বীর্য সঞ্চিত হয়ে শিরার স্ফীতির কারণ হতে পারে।
ভেরিকোসিল এর জটিলতা
ভেরিকোসিলের কারণে পুরুষের উর্বরতায় সমস্যা হতে পারে। এটি স্পার্মের উৎপাদন এবং মান কমিয়ে দেয়, যা সন্তানধারণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।

ভেরিকোসিলের ঝুঁকি কমানোর উপায়
শুরুতেই যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে ভেরিকোসিল এর আতঙ্ক থেকে রেহাই পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে প্রতিরোধ করা সম্ভব।
স্পারমাটিক কর্ডের শিরার ডাইলেটেড অবস্থা হেমামেলিস ৪ মিশিয়ে দিনে তিনবার বাহ্যিকভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। পালসেটিলা ৪-১০/২০ ফোঁটা চার চামচ জলের সঙ্গে মিশিয়ে প্রতি ঘণ্টায় সেবন করলে উপকার হয়।
- উগ্র মশলাযুক্ত খাবার পরিহার করুন।
- হালকা ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন।
- মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য থেকে বিরত থাকুন।
- পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করুন।
- রাতজাগা ও অসৎ সঙ্গ পরিত্যাগ করুন।
উপসংহার
ভেরিকোসিল একটি সাধারণ সমস্যা হলেও এটি দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। সঠিক সময়ে চিকিৎসা এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। সমস্যাটি অনুভব করলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার স্বাস্থ্যকর জীবনযাত্রা ভেরিকোসিলের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে।ভেরিকোসিল এর হোমিও চিকিৎসা নিয়ে আমার এ ক্ষুদ্র প্রয়াস ছোট্ট লিখাটি ভালো লাগলে শেয়ার করবেন।প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন –
সিটি হোমিও
রূপায়ন মিলেনিয়াম স্কয়ার,
দোকান নং-116( গ্রাউন্ড ফ্লোর -70, 70/Aপ্রগতি শরণি,
উত্তর বাড্ডা, ঢাকা 1212,বাংলাদেশ।
01736181642
Resources:https://en.wikipedia.org/wiki/Ruta_graveolens

Dr. Khatun invites you to join her in this journey with City Homeo. Your engagement and encouragement are crucial in advancing this endeavor. Together, we can strive towards a healthier community and a better tomorrow.






