হোমিও ঔষধের নামের তালিকা ও কাজ
হোমিও ঔষধের নামের তালিকা ও কাজ – হোমিওপ্যাথি হল এমন একটি চিকিৎসা পদ্ধতি যা ১৮শতকের শেষের দিকে জার্মানিতে স্যার স্যামুয়েল হ্যানিম্যান দ্বারা প্রবর্তিত হয়েছিল।
হোমিওপ্যাথির মূলনীতি হল “সদৃশের দ্বারা সদৃশের চিকিৎসা” (Similia Similibus Curentur)। এই নীতির অনুযায়ী, যে পদার্থটি একটি স্বাস্থ্যবান ব্যক্তির নির্দিষ্ট লক্ষণগুলি সৃষ্টি করে, সেই পদার্থটি একটি রোগীকে সেই লক্ষণগুলি থেকে মুক্ত করতে পারে।

একজন হোমিওপ্যাথ রোগীর লক্ষণ এবং ব্যক্তিত্বের একটি বিস্তারিত ইতিহাস সংগ্রহ করেন। এই তথ্যের উপর ভিত্তি করে, হোমিওপ্যাথ রোগীর জন্য সঠিক ওষুধটি বেছে নেন। একটা রোগীর কি কি লক্ষণে ঔষধ প্রয়োগ করলে রোগীকে দ্রুত সুস্থ্য করা যায়-
সেই কৌশলগুলি তুলে ধরা হয়েছে। এখানে কিনোট আকারে হোমিও ঔষধের নামের তালিকা ও কাজ তুলে ধরা হলো। প্রতিদিন যদি আমরা এভাবে ঔষধগুলোকে পড়ি তাহলে রোগীর ঔষধ নির্বাচণের জন্য কোন ব্যাগ পেতে হবে না। ঔষধ নির্বাচণ আমাদের নির্ভুল এবং দ্রুততম সময়ের মধ্যে হবে।
Read More: হোমিওপ্যাথি ঔষধ আর্ণিকা নির্বাচন কৌশল
হোমিওপ্যাথি ওষুধের নাম ও কাজ কি
- Psorinum
- Polygonum
- Plumbum
- Plantago major
- Platinum
- Naja Tripudians
- Naphthalinum
সোরিনাম (Psorinum):
ঔষধের কীনোট “সোরিনাম সোরাধাতুতে, চর্ম রোগে উপকারী”সোরাজনিত সর্ব্বপ্রকার চর্ম রোগেই এ ঔষধ শ্রেষ্ঠ। এ ছাড়া অসহ্য দুর্গন্ধ বিশিষ্ট কাল মলেও এ ঔষধের অন্যতম বিশেষ লক্ষণ। চর্মরোগে সালফারের সঙ্গে ও মলে ব্যাপটীসিয়ার সঙ্গে এই ঔষধের তুলনা চলে।
পলিগোনাম (Polygonum):
ঔষধের কীনোট“পলিগোনামের রোগীণী intercourse এ aversion”যে সকল রমণী স্বামীর শয্যায় যেতে ভয় পায় বা উত্তেজিত ভাব প্রকাশ করে তাদের রোগে এই ঔষধ বিশেষ ফলপ্রদ।
উরুর উপরিভাগ, কুচকী, নিতম্ব ও পায়ে বিদ্যুৎ আঘাতবৎ বেদনা এবং মাথা নোয়ালে কানে বেদনা এ ঔষধের অন্যতম বিশেষ লক্ষণ।(vagina) যোণীদ্বারের শুষ্কতার জন্য সঙ্গম সূখের অভাব ও সঙ্গম বেদনাদায়ক ও সঙ্গমে অনিহা।
প্লাম্বাম (Plumbum):
ঔষধের কীনোট “প্লাম্বামের শূল বেদনায়, পেটে পিঠে লেগে যায়” প্রবল শূল বেদনায় পেটে পিঠে লেগে যাওয়া, কালো গুটলে মল, শীঘ্র শীঘ্র দেহের অত্যন্ত শীর্ণতা প্রাপ্তি এ ঔষধের শ্রেষ্ঠ লক্ষণ।
কলোসিন্থের পেট ব্যথা সম্মুখ দিকে বক্র হয়ে চাপলে, ডায়োস্কোরিয়ার ব্যথা পশ্চাৎ দিকে বক্র হলে বা চিৎভাবে শয়নে এবং ম্যাগ্নেশিয়াফসের ব্যথা উষ্ণতায় উপশম হয়।
প্লাম্বামের ব্যথা কোন অবস্থায়ই উপশম হয় না। পক্ষাঘাতের শেষাবস্থায় মৃত মানুষের ন্যায় দেহের বর্ণ এবং দাঁতের মাড়ির নীলবর্ণ ধারণ লক্ষণেও এ ঔষধ শ্রেষ্ঠ।
প্ল্যান্টেগো মেজর (Plantago major):
ঔষধের কীনোট “দন্ত, কর্ণের স্নায়ুশূলে, শ্রেষ্ঠ প্ল্যান্টেগো মেজর। ” দন্ত, কর্ণশূল এবং মুখের স্নায়ুশূলে এই ঔষধ সর্বশ্রেষ্ঠ। সর্ব্ব প্রকার ব্যথায় এ ঔষধের মাদার টিংচার দাঁতে লাগালে শান্তি লাভ হয়।
শয্যামূত্র এবং নাক হতে হলুদ গোলা জলের ন্যায় শ্লেষ্মা স্রাবেও এ ঔষধ শ্রেষ্ঠ। যে সকল স্ত্রীলোক সর্বদা তামাকের চুর্ণ ব্যবহার করে তাদের রোগেই এ ঔষধ অধিক ফলপ্রদ।

প্ল্যাটিনাম (Platinum):
ঔষধের কীনোট “প্ল্যাটীনাতে অতি ঋতু, intercourse কষ্টকর ।”অতিরিক্ত জমাট বাঁধা কালো ঋতুস্রাব এ ঔষধের প্রধান লক্ষণ। কালো চাপ বাঁধা রক্তস্রাব ক্ৰোকাসেও আছে ; কিন্তু ক্রোকাসের রোগীর মনে হয় যেন পেটে কোন জীবন্ত পদার্থ বিচরণ করছে।
স্ত্রীলোকদের অত্যন্ত সঙ্গম প্রবৃত্তি (nymphomania) কিন্তু সঙ্গম (intercourse) এর সময় জননাঙ্গে (vagina) ব্যথা, স্পর্শদ্বেষ এর অন্যতম বিশেষ লক্ষণ। এ ঔষধের রোগী অত্যন্ত আত্মঅহংকারী থাকে, সে সকল মানুষ, সকল জিনিষকেই তুচ্ছও ক্ষুদ্র বোধ মনে করে। যেকোন রকম ব্যথা ক্রমে বৃদ্ধি ও ক্রমে হ্রাস হওয়া এ ঔষধের বিশেষ লক্ষণ।
হঠাৎ বৃদ্ধি হঠাৎ হ্রাস বেলেডনার এবং হঠাৎ বৃদ্ধি ক্রমে হ্রাস সালফিউরিক এসিডের লক্ষণ। এতে প্রায়ই কোষ্ঠবদ্ধ থাকে কিন্তু গুহদ্বারে কাদার মত মল লাগে থাকা এর আর একটি বিশেষত্ব। প্রকৃতি কিংবা কুমারীদের ভগদেশে (clitoris) সুড়সুড়ি হয়ে দুর্দমনীর রমণেচ্ছা (nymphomania) হলে এ ঔষধ শ্রেষ্ঠ।
Read More:সিফিলিস এর হোমিওপ্যাথিক চিকিৎসা
যোনী মধ্যে ক্ষুদ্র কৃমি প্রবেশ করায় সুড়সুড়ি উৎপন্ন হলে ক্যালেডিয়াম শ্রেষ্ঠ। স্তনের বোঁটা এবং যোনীতে সুড়সুড়ি হয়ে দুরন্ত কামোত্তেজনায় (nymphomania) অরিগেনমের সঙ্গে তুলনীয়। পার্থক্য এই যে, অরিগেনামের ন্যায় সঙ্গমকালে কষ্ট হয় না এবং এতে অরিগেনামের ন্যায় স্তনের বোঁটায় স্ফীতি ও শুড়শুড়ি হয় না।
ন্যাজা ট্রাইপিট (Naja Tripudians):
ঔষধের কীনোট“ন্যাজাতে হৃদয়ের ব্যথা, শ্বাসে কষ্ট, মৃত্যু ভয়।”হোমিও ঔষধের নামের তালিকা ও কাজ” হৃদরোগে হৃদপ্রদেশ হতে বাম পৃষ্ঠ পর্য্যন্ত তীব্র বেদনা, বাম পার্শ্বে শহনে বৃদ্ধি, উঠে বসলে উপশম, আত্মহত্যার ইচ্ছা ও মৃত্যু ভয় এর শ্রেষ্ঠ লক্ষণ। ডাঃ রসেল ও ডা. ন্যাস শুষ্ক কাশির সাথে হৃদরোগে এ ঔষধের বিশেষ প্রশংসা করেন।
ওলাউঠা, জ্বরাধিকার প্রভৃতি যে কোন রোগের পরিণামে হৃদপিণ্ডের ক্রিয়া লোপের আশঙ্কায় Naja Tripudians ঔষধ শ্রেষ্ঠ, এই লক্ষণে ল্যাকেসিসের সঙ্গে এর প্রভেদ এই যে, ন্যাজার রোগীর মৃত্যু ভয় থাকে, ল্যাকেসিসে তা থাকে না, মৃত্যু ভয়ে একোনাইটের সঙ্গে ও আত্মাহত্যা ইচ্ছায় অরমমেটের সঙ্গে এ ঔষধ তুলনীয়।
ন্যাফথ্যালীনাম(Naphthalinum):
ঔষধের কীনোট “হেমন্ত কালের সর্দি, ন্যাফথ্যালিনে।” হেমন্তকালের (কার্তিক-অগ্রহায়ণ) তরুণ সর্দিতে পুন: পুন: হাঁচি এবং কাশির জন্য নিদ্রা যেতে এমন কি শ্বাস ফেলতে পর্যন্ত অবসর না পেলে এই ঔষধে আশ্চর্য্য ফল মন্ত্রের মত ফলে।
বহু ব্যাপক সর্দিতে আর্সেনিক আইওডেটের সঙ্গে এ ঔষধের তুলনা চলে। দিনে অতিসার, রাত্রিতে ঘর্ম ন্যাফথালিনের ধর্ম। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি ঔষধ চেনা এই লিখাটি কারো উপকারে আসলে কৃতজ্ঞ মনে করব।
পরিশেষে বলতে চাই
আমি আশা করি আমার আর্টিকেলটি ভালভাবে পড়ে “হোমিও ঔষধের নামের তালিকা ও কাজ” বিষয়টি সম্বন্ধে ভাল ধারণা লাভ করেছেন।আমার এই ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান অথবা যে টপিক সম্পর্কে জানতে চান অনুগ্রহপূর্বক আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
সোশ্যাল মিডিয়াতে অথবা আমার পেজে। আমি চেষ্টা করব আপনাদের মনের মত করে উত্তর দেওয়ার জন্য। নিয়মিত আরো বিভিন্ন বিষয়ে আর্টিকেলগুলো পেতে হলে অবশ্যই আমার ওয়েবসাইটে ভিজিট করবেন। ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
Resources:

Dr. Khatun invites you to join her in this journey with City Homeo. Your engagement and encouragement are crucial in advancing this endeavor. Together, we can strive towards a healthier community and a better tomorrow.






3 Comments
Comments are closed.