মায়াজম এবং ডায়াথিসিস শব্দ দুটির মধ্যে পার্থক্য কি?

মায়াজম এবং ডায়াথিসিস শব্দ দুটির মধ্যে পার্থক্য কি? পূর্বে মায়াজম সম্পর্কে জেনেছি এখন চলুন প্রথমেই জেনে নেই-

 

ডায়াথিসিস‘Diathesis’ কি বা কাকে বলে?

‘Diathesis’’ শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে ‘A hereditary or constitutional predisposition to a disease or otherdisorder’ অর্থাৎ ‘Diathesis’বলতে একটি রোগের বা কোন রোগজ অবস্থার বংশগত বা কনষ্টিটিউশনাল একটি প্রবণতা বুঝায়। কাজেই, ‘Diathesis’,’Predisposition’, ‘Susceptibility’, ‘Dyscrasia’, ‘Tendency’ ইত্যাদি শব্দগুলির সাধারণ অর্থ একই।

ঔষধ অধ্যয়ন কিংবা রোগীর জন্য ঔষধ নির্বাচন করতে যেয়ে আমরা প্রতিনিয়ত যে সমস্ত ডায়াথিসিস বা প্রবণতার সম্মুখীন হই সেগুলি হচ্ছে সোরিক ডায়াথিসিস(Psoric diathesis), সিফিলিটিক ডায়াথিসিস (Syphilitic diathesis), সাইকোটিক ডায়াথিসিস (Sycotic diathesis),

Read More:হোমিওপ্যাথি টিউবারকুলার মায়াজম

টিউবারকুলার ডায়াথিসিস (Tubercular diathesis), কনজাম্পটিভ ডায়াথিসিস (Consumptive diathesis), ক্যানসার ডায়াথিসিস (Cancer diathesis), ইউরিক এসিড ডায়াথিসিস (Uric acid diathesi). লিথিক এসিড ডায়াথিসিস (Lithic acid diathesis),

স্ক্রুফুলাস ডায়াথিসিস (Scrofulous diathesi), ষ্ট্রুমাস ডায়াথিসিস (Strumous diathesis), রিউম্যাটিক ডায়াথিসিস(Strumous diathesis), গাউটি ডায়াথিসিস (Gouty diathesis), হেমরেজিক ডায়াথিসিস (Hemorrhagic diathesis),

ফ্লেগমাটিকডায়াথিসিস (Phlegmatic diathesis), আর্সেনিকাম ডায়াথিসিস (Arsenicum diathesis), হিস্টেরিক্যাল ডায়াথিসিস (Hysterical diathesis), স্করবিউটিক ডায়াথিসিস (Scorbutic diathesis), হেমরয়ডাল ডায়াথিসিস (Haemorrhoidal diathesis), নিউরালজিক ডায়াথিসিস (Neuralgic diathesis) ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে –

মায়াজম এবং ডায়াথিসিস’ শব্দ দুটির মধ্যে পার্থক্য কি?
মায়াজম এবং ডায়াথিসিস’ শব্দ দুটির মধ্যে পার্থক্য কি?

 

মায়াজম এবং ডায়াথিসিস’ শব্দ দুটির মধ্যে পার্থক্য কি ?

এ প্রশ্নের উত্তর হচ্ছে মায়াজম এবং ডায়াথিসিস শব্দ দুটির মধ্যে তুলনা করলে দেখা যায় মায়াজম বা মিয়াজম্যাটিক রোগ অর্জিত বা বংশগত যে কোন এক প্রকারে তৈরী হতে পারে।

অন্যদিকে ডায়াথিসিস হচ্ছে কোন রোগের বংশগত একটি কনষ্টিটিউশনাল অবস্থা যা রোগী শুধুমাত্র বংশগত ভাবেই পেতে পারে, নিজে অর্জন করতে পারেনা। কাজেই মায়াজমগুলি একদিকে যেমন রোগ অন্যদিকে তেমনি প্রবণতা।

কিন্তু প্রণতা মায়াজমগুলিরই Sign এবংSymptom মাত্র, স্বাধীন কোন মায়াজম নয়। কাজেইমায়াজম মাত্র তিনটিই, প্রবণতা অনেক।বিশ্ব ব্যাপী হোমিওপ্যাথিক চিকিৎসক সম্প্রদায়ের মধ্যে টিউবারকুলার মায়াজম নিয়ে যথেষ্ট বিতর্ক লক্ষ্য করা যায়। অনেক চিকিৎসকের লিখিত গ্রন্থে এই মায়াজমের উল্লেখ পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে –

টিউবারকুলার মায়াজম বলতে প্রকৃত পক্ষেই কোন মায়াজম আছে কিনা?

এ প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা আগেই জেনেছি যে, অ্যালোপ্যাথি মতে প্রতিটি রোগই হোমিওপ্যাথি মতে কোন না কোন ক্লিনিক্যাল রোগের‘Sign এবং ‘Symptom’ এর অন্তর্ভূক্ত।

‘Sign’ এবং ‘Symptom’গুলি হচ্ছে অ্যালোপ্যাথি মতে ক্লিনিক্যাল রোগ ‘Tuberculosis’ এর বিসদৃশ চিকিৎসায় চাপা পড়া সাধারণ ‘Sign এবং’Symptom’ এর সমষ্টি।

‘Tuberculosis’ অ্যালোপ্যাথি মতে একটি ক্লিনিক্যাল রোগ আর হোমিওপ্যাথি মতে একটি সাধারণ লক্ষণ গুচ্ছ। এই দৃষ্টিকোণ থেকে টিউবারকুলার ‘Sign এবং ‘Symptom’ গুলিকে আমরা টিউবারকুলার ‘Diathesis’ বলতে পারি, টিউবারকুলার মায়াজম বলতে পারিনা।

অর্থাৎ  টিউবারকুলোসিস অ্যালোপ্যাথি মতে একটি ক্লিনিক্যাল রোগ, হোমিওপ্যাথি মতে ক্লিনিক্যাল রোগ নয়। হোমিওপ্যাথি মতে মিয়াজম্যাটিক ক্লিনিক্যাল রোগ হলে তা একটি মায়াজম বলে গণ্য হতো।

কোন কোন চিকিৎসক টিউবারকুলার ‘Tubercular’ কে টিউবারকুলার মায়াজম নামে আখ্যায়িত করেছেন। যে সমস্ত চিকিৎসক টিউবারকুলার ‘Diathesis’ কে টিউবারকুলার মায়াজম বলেছেন তাঁদের মধ্যে বর্তমান কালে চিকিৎসা ক্ষেত্রে সাড়া জাগানো গ্রীক চিকিৎসক ‘George Vithoulkas’ অন্যতম।

তিনি তাঁর ‘Materia Medica viva’,’The Essence of Materia Medica’, ‘Talks on Classical Homeopathy’ ইত্যাদি গ্রন্থে ‘Tubercular’ ‘Sign’ এবং ‘’Symptom’ এর সমষ্টি গুলিকে ‘Tubercular Miasm’ হিসেবে আখ্যায়িত করেছেন।

কেন্ট টিউবারকুলার ‘Sign’ এবং ‘’Symptom’গুলিকে মায়াজম বলেননি, বলেছেন ডায়াথিসিস। জে. এইচ. অ্যালেন তাঁর ‘The Chronic Miasms’ গ্রন্থে বলেন

‘It is these combinations known as mixed miasms, from which our malignancies develop,such as cancer, lupus, burrowing abscesses, sinuses, tubercular infiltrations, growths and changes,and all the countless forms of malignancies’

অর্থাৎ মায়াজমগুলির যে মিশ্রণ তা ‘Mixed miasms’ নামে পরিচিত যা থেকে আমাদের ‘Malignancies’যেমনঃ’Cancer’,’Lupus’, ‘Burrowing abscesses’, ‘Sinuses’, ‘Tubercular infiltrations’, ‘Growths and changes।, ‘And countless forms of malignancies’বিকাশ লাভ করে।

এখানে দেখা যাচ্ছে, জে. এইচ. অ্যালেন মায়াজমগুলির যে সংমিশ্রণ তাকে মিশ্র মায়াজম বলেছেন, টিউবারকুলার মায়াজম বলেননি। বরং ‘Tubercular infiltrations’ যা অ্যালোপ্যাথি মতে একটি ক্লিনিক্যাল রোগ তাকে তিনি মিশ্র মায়াজমের লক্ষণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি তাঁর ‘The Chronic Miasms’গ্রন্থের অনেক স্থানেই ‘Tubercular diathesis’ কথাটি উল্লেখ করেছেন।

 

টিউবারকুলার ‘Sign’ এবং ‘Symptom’ গুলিকে যে সমস্ত যুক্তির ভিত্তিতে টিউবারকুলার ডিজিজ বলা যায়-

টিউবারকুলার ‘Sign’ এবং ‘Symptom’ গুলিকে যে সমস্ত যুক্তির ভিত্তিতে টিউবারকুলার ডিজিজ বলা যায়, মায়াজম বলা যায়না তাদের মধ্যে অন্যতম হচ্ছে‘Tubercular’ শব্দটির ‘Origin’।

ল্যাটিন শব্দ ‘Tuberculum’ থেকে ইংরেজী ‘Tubercle’ শব্দটির উৎপত্তি যার অর্থ হচ্ছে টিউবারকুলোসিস রোগে ফুসফুস বা শরীরের অন্য কোথাও উৎপন্ন ক্ষুদ্র স্ফীতি, ক্ষুদ্র গুটিকা, ছোট আব ইত্যাদি। টিউবারকুলোসিস হচ্ছে –

‘A disease characterized by the growth of nodules (tubercles) in the tissues, especially the lungs’

অর্থাৎ টিউবারকুলোসিস হচ্ছে অ্যালোপ্যাথি মতে একটি ক্লিনিক্যাল রোগ যেখানে টিস্যুতে, বিশেষ করে ফুসফুসে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা উৎপন্ন হয়।

টিউবারকুলোসিসের অন্যান্য’Sign’ এবং ‘Symptom’ গুলি হচ্ছে ক্রনিক কফ, কফের সাথে রক্ত, বুক ব্যথা, অথবা বুক ব্যথার সাথে শ্বাস কষ্ট বা কাশি, অনিচ্ছাকৃত ওজন হ্রাস, ক্লান্তি, শ্রান্তি, অবসাদ, জ্বর, নিশি ঘর্ম,শরীর ঠান্ডা হয়ে যাওয়া ইত্যাদি।

 Read More:শারীরিক অবয়ব সোরা মায়াজমের

অপরদিকে ‘Tubercular’ শব্দটির অর্থ হচ্ছে ‘Relatig to or affected with tuberculosis’

অর্থাৎ টিউবারকুলোসিস সম্পর্কিত বা টিউবারকুলোসিস দ্বারা আক্রান্ত। সংক্ষেপে ‘টিউবারকুলার’ শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে ‘টিউবারকুলোসিসের’ আমরা জানি,কোন কিছুর স্বাধীন কোন অস্তিত্বের জন্য তাকে নাম বাচক হতে হয়।

যেমন: সোরা, সিফিলিস, সাইকোসিস প্রত্যেকটিই নাম বাচক শব্দ। ‘Tubercular’শব্দটি একটি গুণবাচক শব্দ অর্থাৎ বিশেষণ (Adjective)।

টিউবারকুলার ‘Sign’ এবং ‘Symptom’হচ্ছে ঐ সমস্ত ‘Sign’ এবং ‘Symptom’যে ‘Sign’ এবং ‘Symptom’ গুলি টিউবারকুলোসিস রোগটিকে বিসদৃশ চিকিৎসায় চাপা দিলে উদয় হয় যা আগেই উল্লেখ করা হয়েছে।

মায়াজম এবং ডায়াথিসিস’ শব্দ দুটির মধ্যে পার্থক্য কি?
মায়াজম এবং ডায়াথিসিস’ শব্দ দুটির মধ্যে পার্থক্য কি?

 

হ্যানেম্যান পরবর্তী কোন চিকিৎসকই টিউবারকুলার মায়াজম নামে কোন মায়াজমের অস্তিত্বের কথা বলেননি। ‘Tubercular’শব্দটিকে ঘিরে যা বলেছেন তা হচ্ছে ‘Tubercular diathesis,’Tubercular dyscrasia’, ‘Tubercular Predisposition’,’Tubercular susceptibility”Tubercular disease’ ইত্যাদি।

আমরা যদি বার্নেটের গ্রন্থগুলি অধ্যয়ন করি তাহলে দেখতে পাই তিনি টিউবারকুলার’Sign’ এবং ‘Symptom’গুলিকে ‘Miasm’ না বলে ‘Disease’এবং ‘diathesis’ দুটোই বলেছেন। যেমনঃ তিনি তাঁর ‘The New Cure of Consumptionগ্রন্থে বলেন

‘When I speak of consumption or phthisis,I mean the real tubercular disease’,the genuine more or less infectious consumption,whether it is of the lungs,brain or whatsoever other part.’

অর্থাৎ আমি যখন ‘Consumption’ অথবা ‘Phthisis’ এর কথা বলি তখন আমি ‘real tubercular disease’এর কথাই বলি হোক তা ফুসফুসের, মস্তিষ্কের অথবা শরীরের অন্য যে কোন অংশের।

 

 মায়াজম এবং ডায়াথিসিস আলোচনায় বার্নেট তা বলেছেন 

অপরপক্ষে, তিনি তাঁর ‘The Change of Life in Women’ এবং ‘The New Cure of Consumption’ গ্রন্থেরই বহু জায়গায় ‘Tubercular diathesis’ কথাটি উল্লেখ করেছেন।

অর্থাৎ, তিনি ‘Tubercular sign and symptom’ গুলিকে একদিকে যেমন ‘Tubercular disease ’ অন্যদিকে তেমনি ‘Tubercular diathesis ’ নামে আখ্যায়িত করেছেন।

উইলিয়াম বোরিক তাঁর ‘Pocket Manual of Homeopathic Materia Medica’ এবং এইচ. সি. অ্যালেন তাঁর ‘Keynotes Materia Medica’ গ্রন্থে ঔষধগুলি আলোচনা কালে ‘Tubercular sign and symptom’ গুলিকে ‘Disease’ এবং ‘Diathesis ’ দুটিই বলেছেন।

More questions :- 

 

টিউবারকুলোসিস কি?

টিউবারকুলোসিস হচ্ছে অ্যালোপ্যাথি মতে একটি ক্লিনিক্যাল রোগ যেখানে টিস্যুতে, বিশেষ করে ফুসফুসে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা উৎপন্ন হয়।

Near me homeopathy pharmacy

 

সিটি হোমিও হল

রূপায়ন মিলেনিয়াম স্কয়ার,দোকান নং-116
( গ্রাউন্ড ফ্লোর) উত্তর বাড্ডা, ঢাকা 1212,বাংলাদেশ।
01736181642

 

আপনি পড়তে পারেন

 

Resources.: http://bdlaws.minlaw.gov.bd/act-details-649.html

Similar Posts