সারা গায়ে চুলকানি ঔষধ হোমিওপ্যাথি

সারা গায়ে চুলকানি ঔষধ হোমিওপ্যাথি-সারা গায়ে চুলকানি যা আমরা সকলেই জীবনের কোন না কোন সময়ে মুখোমুখী হই আর সেই পরিস্থিতিটা হয় খুবই কষ্টকর এবং এর থেকে রেহাই পাওয়ার জন্য ছটফট করতে থাকে।

চুলকানি এত কষ্টদায়ক যে রোগী আদৌ সুস্থ হয়ে বসতে পারে না, শুতে পারে না, ঘুমাতে পারে না ।চুলকাতে চুলকাতে রক্ত পর্যন্ত বের হয়ে যায় তারপরও চুলকানো থামে না। চুলকানি উদ্ভেদ ছাড়াও হয় উদ্ভেদ থাকলেও হয়।  উদ্ভেদগুলো দেখা না গেলেও আক্রান্ত স্থানে  চুলকানি প্রকাশ পায়।

সারা গায়ে চুলকানি ঔষধ হোমিওপ্যাথি
সারা গায়ে চুলকানি ঔষধ হোমিওপ্যাথি

আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের আমার সাথেই থাকবেন। চলুন আলোচনা শুরু করা যাক। চলুন কি কি টপিক নিয়ে আলোচনা করত তার জেনে নেই।

  • চুলকানির হোমিও ঔষধ
  • চুলকানি কেন হয়
  • চুলকানিতে মলম ব্যবহারের সতর্কতা
  • উপসংহার

 

চুলকানির হোমিও ঔষধের নাম

 

হোমিওপ্যাথিক চিকিৎসায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব। তাই আসুন আমরা চিনে নেই সেই ঔষধগুলো কি কি।

হোমিওপ্যাথিক চিকিৎসকরা রোগীর চিকিৎসার জন্য রোগীর চর্ম রোগের পিছনে কি হয়েছিল তা জানার চেষ্টা করে। তার জন্য তার আবেগ, তার শোক, তার ভালবাসা, তার ক্ষিদে, ঘুম, তার বংশ ইতিহাস এসব কিছুই দরকার পড়ে। এগুলো সাধারণত দরকার পড়ে এ জন্যই যে, মানুষটির একটা ঔষধের চিত্র ধরা পরলে চুলকানি জন্য ধাতুগত ঔষধ দিলে চুলকানি সম্পূর্ণ নিরাময় হয়।

 

Petroleum.পেট্রোলিয়াম

চুলকানিটা ঠান্ডা প্রয়োগে বাড়ে এবং প্রতি শীতকালে দেখা দেয়। পায়ের তলা ফেটে রক্ত পড়ে এবং প্রচুর চুলকানি থাকে। গরমকালে স্বাভাবিকভাবেই কমে যায়।

Sepia.সিপিয়া

প্রতি বসন্তকালে চর্মের যেকোনো অসুখের সাথে প্রচুর চুলকানি দেখা দেয়।রোগী ভীষণ শীতকাতুরে। হাঁটুতে, কনুইতে, রানের ভাজে, দুই উরুর মাঝখানে, আঙ্গুলের চিপায় চুলকানি দেখা দেয়।  মেয়েদের গোপনাঙ্গে অসহ্য চুলকানি হয়।

চুলকানির আক্রমণ সাধারণত রাত্রে বৃদ্ধি পায় তাই দ্রুত উপশমের জন্য নিম্ন ঔষধগুলো সন্ধ্যাকালে ব্যবহার করলে ভাল হয়।

Mezerum.মেজোরিয়াম

অসহ্য চুলকানি, চুলকানি বিছানার গরমে বৃদ্ধি, চুলকানির সাথে শীতবোধ, চুলকালে জ্বালা করে, ক্ষত হয়ে যায়, রস ঝরে, পুরু হয়ে মামড়ি পরে।

Grindelia.গ্রিণ্ডোলিয়া

গোলাপি রঙ্গের উদ্ভিদ তার সাথে তীব্র জ্বালা ও চুলকানি। চামড়া স্ফীতি এবং বেগুনি বর্ণের চামড়া।

Dolichos.ডলিকস

সারা দেহে অসহ্য চুলকানি বিশেষ করে চুলকানির পরে এবং রাত্রে চুলকানি বৃদ্ধি পেলে

Rumex.রিউমেক্স

যদি চুলকানিটি পুরাতন হয় তবে বিশেষ করে  নিম্নাঙ্গের জামা খুলিলে বা উন্মোচন করিলে বৃদ্ধি। যখন ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে তখনই বৃদ্ধি।

Borax.বোরাক্স

উদ্ভেদগুলো রক্তবর্ণ চর্ম ঢিলা হয়ে যায়, শিশুদের ক্ষেত্রে বেশী হয় এবং শিশু খ্যান খ্যান করে । সর্বদাই কোলে থাকতে চায়। নিম্নগতিতে ভয় লক্ষণটি বিশেষ গুরুত্ব পূর্ণ । উদ্ভেদ তৎসহ স্ফীতি ও আংগুলে উদ্ভেদ গুলো একবার কমে। চুলের গোড়ায় জট পাকায় ৷

RHUS TOX .রাসটক্স

চিংড়ি মাছ বা কাঁকড়া খেয়ে চুলকানি হলে।

Bovista.বোভিষ্টা

চুলকানিতে কোন ঔষধে কাজ না হলে অবশেষে।রোগীর নিম্নগতিতে ভয় থাকে, মাথার চুল জট বেঁধে থাকে

Carbo veg.কার্বভেজ

দিনরাত্রি সর্ব শরীরে চুলকানি, পরিপাক ক্রিয়ায় গোলযোগ, পেট ফাঁপে, সর্বদাই ঢেকুর উঠে, দুর্গন্ধ যুক্ত বাত কর্ম। চর্ম নীলবর্ণ, শীতল এবং কালো শিরাযুক্ত। অত্যধিক স্ফীত শিরাগুলো চর্মের উপর ভেসে উঠে।

Dolichos.ডলিকস

সমস্ত শরীরে অসহ্য চুলকানি, রাত্রে বৃদ্ধি এবং সুস্থ হয়ে ঘুমাতে পারে না। দেহের কোথাও উদ্ভেদ দেখা যায় না। প্রবল চুলকানি কিন্তু কোনরূপ ফোলা অথবা উদ্ভেদ দেখা যায় না । দেহের চুল যুক্ত স্থানে চুলকানি বেশী।

Sulfur.সালফার

তরুণ অথবা কঠিন প্রকৃতির পীড়া, অত্যন্ত চুলকানি। সন্ধ্যায় ও বিছানায় বৃদ্ধি । চর্ম শুষ্ক । রোগী গোসল করতে চায় না। গোসলে শীত শীত বোধ হয় । গোসলের পর চুলকানি বৃদ্ধি চর্ম শুষ্ক বোধ হয় । আইশযুক্ত এবং অপরিষ্কার ।

Belladonna.বেলেডোনা

জ্বালা পোড়া যুক্ত চুলকানি, চুলকানি একস্থান হতে অন্য স্থানে সরে যায় । অপরাহ্নে বৃদ্ধি। শ্লেষ্মা প্রধান ব্যক্তিদের পক্ষে উপকারী। শরীরের নিম্নশাখায় শীতলতা। ঘাড়ের গ্রন্থিগুলো স্ফীত ।

Rhus Ven.রাসভেন

রক্তবর্ণ উন্নত ফুসকুড়ি । গ্রীবা এবং বুকে বেশী হয়। অসহ্য চুলকানি। অত্যন্ত বিষাদ, বেঁচে থাকার ইচ্ছা থাকে না, হতাশ। মুখ মণ্ডল স্ফীত। চর্মে চুলকানি, গরম জলে উপশম চর্মরোগ লক্ষণ রাত্রে বৃদ্ধি । গ্রন্থি স্থানে চর্মরোগ। চর্ম গাঢ় লালবর্ণ । হাত পায়ে আংগুল গুলো ছড়ানো থাকে।

Kali Ars. ক্যালি আর্সে

প্রচুর ঘর্ম  প্রচুর দুর্বলতা তার সাথে কাপড় খুললেই চুলকানির বৃদ্ধি। অত্যন্ত শীতকাতর কিন্তু গরম সহ্য হয় না। সামান্য শব্দে অত্যানুভূতি।

Cortisone.কর্টিসোন

চুলকানিতে ঠান্ডা পানি দিলে উপশম এই লক্ষণটি এপিস ডালকামারাতেও আছে লক্ষণটি খুবই মূল্যবান।

Nigella sativa.নাইজেলা স্যাটিভা 

বংশে টিভি রোগের ইতিহাস ঘন ঘন এলার্জিক সাথে চুলকানি থাকলে।

Zincum met.জিংকাম মেট

কসমেটিক ব্যবহার করলে চুলকানি হলে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Sarsaparilla.সার্সাপ্যারিলা

অণ্ডকোষ ও লিঙ্গে চুলকানি। প্রস্রাব করার পরে শরীরে ঝাঁকি দেয়।

সারা গায়ে চুলকানি ঔষধ হোমিওপ্যাথি
সারা গায়ে চুলকানি ঔষধ হোমিওপ্যাথি

Anagallis.এনাগেলিস

হাতের তালুতে হাতে ও আঙ্গুলে চুলকানি।

Coffea Crud.কাফিয়া ক্রুডা

চুলকানি রাতে বৃদ্ধি চুলকানির জন্য রাত্রে ঘুমাতে পারেনা।

Merc Sol.মার্কসল

রাত্রে চুলকানি বৃদ্ধি, বিছানার গরমে বৃদ্ধি, রোগী উভয় কাতর, মুখে লালা পরে, পায়খানায় আম যায়।

Croton Tig.ক্রোটন টিগ

চুলকানির সাথে হাঁসের পিকের মত পিক দিয়ে পায়খানা করে। চুলকালে জ্বালা করে এবং ঠান্ডায় বাড়ে।

 

চুলকানি কেন হয়

 

দীর্ঘদিন পর্যন্ত রোগ ভোগ। থাইরয়েডের অসুখ, ডায়াবেটিস, লিভার বা কিডনির সমস্যার কারণে চুলকানি হতে পারে। ত্বকের বিভিন্ন রোগ, এলার্জি, ত্বকের বিভিন্ন সংক্রমণ, ত্বকের শুষ্কতা, ক্ষীণ জীবনী শক্তি, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, মাথায় উকুন, হজম শক্তির অভাব, অতিরিক্ত ঠাণ্ডা গরম লাগান ইত্যাদি কারণে এই চুলকানি আগমন ঘটে।

এমনকি অন্তঃসত্ত্বা মায়েদের চুলকানি হতে পারে। বিভিন্ন প্রকার খাবার ঔষধ, পোকার কামড্‌, ফুলের রেনু, কৃমি জাতীয় পরজীবী সংক্রমণ, বিভিন্ন খাবার থেকেও চুলকানি হতে পারে।

বিভিন্ন প্রকার খাবার- যেমন বেগুন, চিংড়ি, মাছ, ডিম, দুধ, সামুদ্রিক মাছ, এমনকি আটার যে গম আছে, সেটা থেকেও চুলকানি হতে পারে। কারণ গমে গ্লুটিন নামে এক ধরনের প্রোটিন থাকে, যা অনেকের শরীরে সহ্য হয় না।বিভিন্ন ধরনের ক্রিম, অলংকার, বেল্ট, জুতা, কাপড্‌, কাপড় কাচার সাবান, পুরনো কাপড়-চোপড় থেকেও চুলকানি হতে পারে।

 

চুলকানিতে মলম ব্যবহারের সতর্কতা

 

তবে চুলকানি থেকে বাঁচার জন্য কেউ মলম ব্যবহার করবেন না। মলম ব্যবহার করলে চুলকানি তো ছাড়বেই না বরং এটা সাপ্রেশন হয়ে যাবে। সাপ্রেশন খুবই ভয়াবহ পরিণতি হয়। দুরারোগ্য ভারি অসুখে রূপান্তরিত হয়।

Read More:হোমিওপ্যাথি সাপ্রেসন

দাঁদ বা একজিমা চাপা পড়ে  বা অপচিকিৎসার ফলে হাঁপানি দেখা দেয়। অনেক সময় বাত ব্যথা,  কিডনি, হার্ট এবং বিভিন্ন সমস্যা দেখা দেয়।প্যারালাইসিস এর মত সমস্যাও এই সাপ্রেশন ফলে হয়।

সারা গায়ে চুলকানি ঔষধ হোমিওপ্যাথি
সারা গায়ে চুলকানি ঔষধ হোমিওপ্যাথি

উপসংহার

আমার এই ‘সারা গায়ে চুলকানি ঔষধ হোমিওপ্যাথি’ ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং নিয়মিত আরো বিভিন্ন বিষয়ে আর্টিকেলগুলো পেতে হলে অবশ্যই আমার ওয়েবসাইটে ভিজিট করবেন। ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।

প্রয়োজনে নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন-

সিটি হোমিও

রূপায়ন মিলেনিয়াম স্কয়ার,দোকান নং-116
( গ্রাউন্ড ফ্লোর) -70, 70/Aপ্রগতি শরণি,
উত্তর বাড্ডা, ঢাকা 1212,বাংলাদেশ।
01736181642

Resources:

https://www.lybrate.com/

Leave a Comment