|

এব্রোটেনাম হোমিও ঔষধ

এব্রোটেনাম হোমিও ঔষধ: Homeopathic Medicine Abrotanum(Southernwood)

এব্রোটেনাম ঔষধ এর উৎস -উদ্ভিদ। এব্রোটেনাম ঔষধ সাদার্ন উড নামে অভিহিত গাঁদা জাতীয় এক প্রকার গুল্ম হতে এই ঔষুধ প্রস্তুত হয়। এব্রোটেনাম সাধারণত দক্ষিণ ইউরোপের জন্মিয়া থাকে।
প্রুভার – ডাক্তার  ডিভেন্টার সর্বপ্রথম পরীক্ষা করেন এবং ডাক্তার গ্যচেল হইজন স্ত্রীলোক সহ প্রুভিং করেন।
মায়াজম – সোরিক,সাইকোটিক ।
কাতরতা – শীতকাতর।
ক্রিয়াস্থল – নিউট্রিশন, স্নায়ু্‌ ,শিরা।

রোগ- নিম্নাঙ্গের ম্যারাসমাস, বাত, গাউট, হেক্টিক ফিভার, শিশুদের একপ্রকার জ্বর হয় যা থার্মোমিটারে উঠেনা। কিন্তু গায়ে তাপ থাকে। ভেতরে ভেতরে থাকে শীত থাকে। হাইড্রোসিল, মেটাসটেসিস অর্থাৎএক রোগ চাপা পড়ে অন্য রোগের আক্রমণ।আমাশয,অর্শ, প্লুরিসি, অজীর্ণ চিল্ব্রেইন, নবজাতক সন্তানের নাভি হতে রক্ত ও রক্তরস ক্ষরণ।

  • A very useful remedy in marasmus, especially of lower extremities only, yet with good appetite.
  • পর্যাপ্ত ক্ষুধাসহ বিশেষভাবে যাদের কেবলমাত্র নিম্নাঙ্গের শীর্ণতা আছে তাদের জন্য এই ঔষধটি অত্যন্ত উপকারী।
  • Metastasis
  • রোগের স্থাানান্তরণ।
  • Rheumatism following checked diarrhoea.
  • উদরাময় চাপা দেওয়ার পর বাতরোগ।
  • Ill effects of suppressed conditions especially in gouty subjects.
  • রোগ চাপা পড়ার পরে যে অবস্থাা দেখা দেয় বিশেষ করে গেঁটেবাতগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে।
  • Tuberculous peritonitis. Exudative pleurisy and other exudative processes.
  • ক্ষয়রোগ হতে উদ্ভূত অন্ত্রাবরণ প্রদাহ। রস নিঃসরণযুক্ত প্লুরিসি ও অন্যান্য রস সঞ্চয়যুক্ত প্রদাহসমূহ।
  • After operation upon the chest for hydrothorax or empyaemia, a pressing sensation remains.
  • বুকে পানি বা পূঁজ জমা রোগে বুকে অপারেশনের পর চাপ ধরার ন্যায় যে অনুভূতি অবশিষ্ট থাকে।
  • Aggravation of haemorrhoids when rheumatism improves.
  • বাতরোগ কমতে থাকলে অর্শরোগের বৃদ্ধি।
  • Nosebleed and hydrocele in boys.
  • বালকদের নাক দিয়ে রক্তস্রাব ও অন্ডকোষের ফোলা।
  • Great weakness after influenza. [Kali phos.]
  • ইনফ্লুয়েঞ্জার পর মারাত্মক দুর্বলতা [কেলিফস]।
এব্রোটেনাম হোমিও ঔষধ
এব্রোটেনাম হোমিও ঔষধ

Mind: Cross, irritable, anxious, depressed.

মন এব্রোটেনাম হোমিও ঔষধ

মন –রুক্ষ খিটখিটে আতঙ্কগ্রস্ত হতাশ।শিশু অবাধ্য, দুষ্টু স্বভাব সম্পন্ন, নিষ্ঠুর কার্যকরীতা ভালোবাসে। বাঁচালতা।

Face: Wrinkled, cold,dry, pale. Blue rings around dull-looking eyes. Comedones, with emaciation.
Nosebleed. Angioma of the face.

মুখমন্ডল: কোঁচকানো, ঠান্ডা, শুষ্ক, ফ্যাকাশে। চোখের চারপাশে গোলাকার নীলচে দাগ তৎসহ ম্লান চোখ। শীর্ণতাসহ ব্রণ জাতীয় এক প্রকার কমেডোনিস। নাক থেকে রক্তস্রাব। মুখমন্ডলে রক্তবহা নাড়ীর অর্বুদ।

 Read More:Acid Nitric হোমিওপ্যাথি মেডিসিন

Stomach: Slimy taste. Appetite good, but emaciation progresses. Food passes undigested. Pain in stomach; worse at night; cutting, gnawing pain. Stomach feels as if swimming in water; feels cold. Gnawing hunger and whining. Indigestion, with vomiting of large quantities of offensive fluid.

পাকস্থলী: মুখের স্বাদ আঠালো, পিচ্ছিল। ক্ষুধা বেশ ভালো থাকা সত্ত্বেও শরীরের শীর্ণতা ক্রমান্বয়ে চলতেই থাকে। খাদ্যদ্রব্য হজম না হয়ে মলের সাথে বের হয়ে যায়। পাকস্থলীতে কর্তনবৎ, চিবানো বা কামড়ানো ব্যথা। এই ব্যথা রাত্রে বৃদ্ধি পায়। মনে হয় পাকস্থলীটি যেন পানির উপর ভাসছে। পাকস্থলী শীতল অনুভূত হয়। যন্ত্রণাকর ক্ষুধা এবং এই ক্ষুধার কারণে রোগী ঘ্যান ঘ্যান করে। বদহজ এবং তার সাথে প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত পাতলা বমি।

Abdomen: Homeopathic Medicine Abrotanum is used for Stomach?

Hard lumps in abdomen. Distended. Alternate diarrhoea and constipation. Haemorrhoids; frequent urging;bloody stools; worse as rheumatic pains abate. Ascarides. Oozing from umbilicus. Sensation as if bowels were sinking down.

উদর: উদরে শক্ত ঢেলা। ফাঁপা। উদরাময় ও কোষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে চলতে থাক। অর্শরোগ; ঘন ঘন মলবেগ; রক্তযুক্ত মল; বাতের ব্যথা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি। বড় কৃমি। নাভি থেকে রস নির্গত হয়। নাড়িভুড়ি নিচের দিকে নেমে যাচ্ছে বলে অনুভূত হয়।

Respiratory: Raw feeling. Impeded respiration. Dry cough following diarrhoea. Pain across chest; severe in region of heart.

শ্বাস-প্রশ্বাস: যন্ত্রণাকর অনুভূতি। শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত। উদরাময়ের পর শুষ্ক কাশি। বুক বরাবর যন্ত্রণা; হৃৎপিন্ডস্থানে এই ব্যথা প্রচন্ড।

Back: Neck so weak cannot hold head up. Back lame, weak, and painful. Pain in lumbar region extending along spermatic cord. Pain in sacrum, with haemorrhoids.

পৃষ্ঠদেশ: ঘাড় এতো দুর্বল যে, মাথা সোজা করে রাখতে পারে না। ঘাড় খোঁড়া, দুর্বল এবং ব্যথাযুক্ত। কোমর ব্যথা যা রেতরজ্জু পর্যন্ত বিস্তৃত হয়। মাঝা’তে ব্যথা তার সাথে অর্শরোগ।

Extremities: Pain in shoulders, arms, wrists, and ankles. Pricking and coldness in fingers and feet. Legs greatly emaciated. Joints stiff and lame. Painful contraction of limbs. [Amm. mur.]

অঙ্গপ্রত্যঙ্গ: স্কন্ধ, বাহু, কব্জি এবং গোড়ালিতে ব্যথা। হাতের আঙ্গুলে এবং পায়ের পাতায় খোঁচা মারা ও শীতলতা অনুভূতি। পা দুটি অত্যন্ত শীর্ণ। সন্ধিগুলো আড়ষ্ট এবং খোঁড়া। অঙ্গপ্রত্যঙ্গের বেদনাদায়ক সংকোচন। [অ্যামন মিউর]

Skin: Eruptions come out on face; are suppressed, and the skin becomes purplish. Skin flabby and loose. Furuncles. Falling out of hair. Itching chilblains.

চামড়া এব্রোটেনাম হোমিও ঔষধ

চামড়া: মুখমন্ডলে উদ্ভেদ দেখা দেয়; সেই উদ্ভেদ চাপা পড়ে এবং এর ফলে চামড়া হালকা বেগুনী বর্ণ ধারণ করে। চামড়া থলথলে ও ঝুলে পড়ে। ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁড়া।মাথার চুল পড়ে যায়। ভীষণ শীতের কারণে হাত ও পায়ের আঙ্গুলে প্রদাহ ও স্ফীতি এবং এর সাথে চুলকানি।

Modalities: Worse, cold air, checked secretions. Better, motion.

হ্রাস বৃদ্ধি: বৃদ্ধি ঠান্ডা বাতাসে, স্রাব চাপা পড়লে। হ্রাস,নড়া চড়ায়।

Relationship: Compare : Scrophularia; Bryonia; Stellaria; Benzoic acid, in gout. Iodine, Natr. mur. in marasmus.

সম্বন্ধ: তুলনা: স্ক্রোফোলারিয়া নোডোসা; ব্রায়োনিয়া; ষ্টেলারিয়া; বেনজয়িক এসিড, সন্ধিবাতে আয়োডিন, শীর্ণতায় ন্যাট্রাম মিউর।

শব্দার্থ: Abate: হ্রাস করা বা হওয়া ।

Resources:

  1. https://www.myupchar.com

 

Similar Posts