|

এলার্জির হোমিও চিকিৎসা ও ঔষধের নাম

এলার্জির হোমিও চিকিৎসা ও ঔষধের নাম- এলার্জি হলো শরীরের অতিসংবেদনশীল প্রতিক্রিয়া, যা ধুলোবালি, পরাগ, খাবার বা রাসায়নিক পদার্থের কারণে সৃষ্টি হতে পারে। প্রচলিত চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথি এলার্জির একটি কার্যকর এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন সমাধান দিয়ে থাকে।

হোমিওপ্যাথিক চিকিৎসা রোগীর ব্যক্তিগত লক্ষণ ও শারীরিক গঠনের উপর ভিত্তি করে নির্বাচিত হয়।হোমিওপ্যাথি মূলত শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এলার্জির কারণ দূর করতে সহায়তা করে, যা এটিকে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আদর্শ করে তোলে।

এলার্জির হোমিও চিকিৎসা ও ঔষধের নাম
এলার্জির হোমিও চিকিৎসা ও ঔষধের নাম

 

বর্তমানে এলার্জির অবস্থা খুব ভয়াবহ রূপ ধারণ করেছে। তাই আমি এলার্জির টপিক নিয়ে আলোচনা করব- যাতে করে রোগী আসলে আমরা সঠিক ঔষধটা প্রয়োগ করতে পারি। চলুন জেনে নেই কি কি টপিক নিয়ে আলোচনা করব আজকে।

  • এলার্জিকি?
  • এলার্জির হোমিওপ্যাথিক চিকিৎসা
  • এলার্জির হোমিও ঔষধ
  • ডাস্ট এলার্জি হোমিও ঔষধ
  • রক্তে অ্যালার্জির হোমিওপ্যাথিক চিকিৎসা
  • রক্তে অ্যালার্জির লক্ষণ
  • রক্তে এলার্জির লক্ষণে হোমিও ঔষধ
  • বিভিন্ন ধরনের অ্যালার্জি
  • এলার্জির লক্ষণগুলো কি?
  • এলার্জি চেনার উপায় কি?
  • এলার্জি কি পরীক্ষা করা হয়?

 

এলার্জি কি?

এলার্জি হল শরীরের একটি প্রতিক্রিয়া, যা কোনো নির্দিষ্ট বস্তু শরীরে প্রবেশ করলে ঘটে। যখন কোনো বাইরের বস্তু শরীরে প্রবেশ করে এবং আমাদের শরীর সেটি সহ্য করতে পারে না, তখন যে প্রতিক্রিয়া দেখা দেয়, সেটাই এলার্জি। তখন চুলকানি, লালচে দাগ, হাঁচি, সর্দি ইত্যাদি সমস্যা দেখা দেয়।

 

এলার্জির হোমিওপ্যাথিক চিকিৎসা

এলার্জি শরীরের প্রতিরোধ ব্যবস্থার অস্বাভাবিক প্রতিক্রিয়া, যা বিভিন্ন উপসর্গ সৃষ্টি করতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা এই সমস্যার জন্য কার্যকর সমাধান দিতে পারে, কারণ এটি দেহের প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারে সহায়তা করে এবং পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই রোগ নিরাময়ের চেষ্টা করে।

 

এলার্জির হোমিও ঔষধ

  • আর্টিকা ইউরেন্স(Urtica urens) 
  • সালফার(Sulfur)
  • রাস টক্সিকোডেনড্রন(Rhus Toxicodendron)
  • এষ্টেকাস ফুডি(Astacus Fluviatilis)
  • স্কুকামচাক(Skookum Chuck)
  • ফ্রাগেরিয়া(fragaria)
  • এন্টিমক্রুড(Antim Crud)
  • ডালকামারা(Dulcamara)
  • হিস্টামিনাম(Histaminum)
  • কর্টিসোন(Cortisone)
  • নাইজেলা স্যাটিভা(Nigella Sativa)
  • ক্যাম্ফর(Camphor)
  • জিঙ্কাম মেট(Zincum met)
  • সাইকোটিক কমপাউন্ড(Sycotic Compound) হাইগ্রোফিলা(Hygrophilia Sphinosa)
  • অ্যালিয়াম সিপা (Allium Cepa 
  • আর্সেনিকাম অ্যালবাম (Arsenicum Album) 
  • ন্যাট্রাম মিউর (Natrum Muriaticum) 
  • সাবাডিলা (Sabadilla) 
  • পালসাটিলা (Pulsatilla) 
  • আর্জেন্টাম নাইট্রিকাম(Argentum Nitricum) 
  • নাক্স ভোমিকা (Nux Vomica) 
  • কার্বো ভেজ (Carbo Veg)

Read more:সালফার হোমিও ঔষধের কাজ

এবার চলুন ঔষধগুলোর সংক্ষিপ্ত ধারণা দেই – 

  • এপিস মেলিফিকা(apis mel): এই ঔষধটি মৌমাছির বিষ থেকে তৈরি হয় এবং ত্বকের হঠাৎ ফোলাভাব, জ্বালাপোড়া ও হুল ফোটার মতো ব্যথার জন্য ব্যবহৃত হয়। ঠান্ডা দিলে আরাম লাগে।
  • আর্টিকা ইউরেন্স(Urtica urens): এটি নেটল গাছ থেকে তৈরি হয় এবং যখন চামড়ায় কাঁটা বা চুলকানির অনুভূতি হয়, বিশেষ করে গাছপালা বা শেলফিশের সংস্পর্শে আসার পর, তখন কার্যকরী।
  • সালফার(Sulfur): দীর্ঘস্থায়ী শুকনো ও আঁশযুক্ত ফুসকুড়ির জন্য উপকারী। যারা গরমে বেশি অস্বস্তি বোধ করেন বা জ্বালাপোড়া অনুভব করেন, তাদের জন্য এটি ভালো কাজ করে।
  • রাস টক্সিকোডেনড্রন(Rhus Toxicodendron): যখন ত্বকে ফোসকা পড়ে এবং তীব্র চুলকানি হয়, যা গরম বা নড়াচড়ার ফলে আরাম পাওয়া যায়, তখন এই ঔষধটি কার্যকরী। এটি সাধারণত পয়জন আইভি বা অন্যান্য উদ্ভিদের সংস্পর্শে এলার্জির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
  • এষ্টেকাসফুডি(Astacus Fluviatilis): এই ঔষধটি বিশেষভাবে কাজ করে। পুরো শরীরে আমবাতের মতো চাকা চাকা দাগ ওঠে। চুলকানি হয়, দুগ্ধপীড়া হয় এবং লসিকা গ্রন্থিগুলো ফুলে যায়। চামড়ায় লাল ফোলা দেখা দেয়। যকৃতের সমস্যা থাকলে সাথে আমবাতও দেখা দিতে পারে।
  • স্কুকামচাক(Skookum Chuck): এটি চামড়া ও শ্লৈষ্মিক ঝিল্লির ওপর ভালো কাজ করে। এটি একটি সোরা দোষঘ্ন ঔষধ। মধ্য কর্ণের প্রদাহ, দুর্গন্ধযুক্ত ক্ষত থেকে রস পড়া, প্রসাবে লিথিক এসিড থাকা, শীত পিত্তজনিত চর্মরোগ ইত্যাদিতে কার্যকর। চামড়া শুকনো হয়ে যায়, টাইফয়েড ধরনের জ্বর হতে পারে, প্রচুর সর্দি ও বারবার হাঁচি আসে।
  • ফ্রাগেরিয়া(fragaria): এটি চামড়ার জন্য উপকারী ঔষধ। হামের মতো লাল দাগ ওঠে, শীত পিত্ত হয়। মদ্যপান বা গরম পানীয় খেলে সমস্যা বেড়ে যায়। পুরাতন রোগ থাকলে তা বেড়ে যেতে পারে, বুক ধড়ফড় করে। পেশী ও পেশীর সংযোগস্থলে চুলকানি হয়, দেহ খুব ঠান্ডা লাগে।
  • এন্টিমক্রুড(Antim Crud): পাকস্থলীর সমস্যা থাকলে এর সাথে একজিমাও দেখা দেয়। বয়ব্রন হয়, ফোড়ার মতো দানা ওঠে ও তা থেকে পুঁজ বের হয়। ঠান্ডা পানিতে স্নান সহ্য করা যায় না। চামড়া পুরু, শক্ত ও মধুর বর্ণের হয়। আমবাত ও হাম জাতীয় দাগ ওঠে। বিছানার গরমে চুলকানি বাড়ে। শুকনো আঁচিল হয়, পচা ক্ষত থেকে পুঁজ বের হয়।
  • ডালকামারা(Dulcamara): ঠান্ডা বা স্যাঁতসেঁতে পরিবেশে চুলকানি বাড়ে, চুলকানোর পর জ্বালা করে। ঠান্ডায় গ্রন্থিগুলো ফুলে ও শক্ত হয়ে যায়। পোড়া নারাঙ্গার মতো দাদ হয়। ঠান্ডা লেগে মুখ, গোপনাঙ্গ ও হাতে পচনশীল ক্ষত হয়। বড় বড় মসৃণ আঁচিল দেখা দেয়।
  • হিস্টামিনাম(Histaminum): এটি সাধারণত তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়ায় ব্যবহৃত হয়, বিশেষ করে ফোলাভাব বা লালচেভাব দেখা দিলে।
  • কর্টিসোন(Cortisone): যদি ঠান্ডা জল লাগালে অ্যালার্জির সমস্যা কমে যায়, তাহলে এটি কার্যকর হতে পারে।
  • নাইজেলা স্যাটিভা(Nigella Sativa):: যাদের পরিবারে টিবি রোগের ইতিহাস আছে এবং ঘনঘন অ্যালার্জিক রাইনাইটিস হয়, তাদের জন্য এটি উপকারী।
  • ক্যাম্ফর(Camphor):: ঔষধজনিত অ্যালার্জির চিকিৎসায় কার্যকর।
  • জিঙ্কাম মেট(Zincum met): ত্বকের প্রসাধনী বা মেকআপ থেকে এলার্জিহলে এটি ব্যবহার করা হয়।
  • সাইকোটিক কমপাউন্ড(Sycotic Compound): সাবান বা ডিটারজেন্টের কারণে হওয়া ত্বকের অ্যালার্জির জন্য কার্যকর।
  • হাইগ্রোফিলা(Hygrophilia Sphinosa):যদি গরমে সমস্যা বাড়ে এবং ঠান্ডা জলে আরাম লাগে, তাহলে এটি কার্যকর হতে পারে।

 

এলার্জির হোমিও চিকিৎসা ও ঔষধের নাম
এলার্জির হোমিও চিকিৎসা ও ঔষধের নাম

 

ডাস্ট এলার্জি হোমিও ঔষধ

  1. অ্যালিয়াম সিপা (Allium Cepa):  যদি নাক দিয়ে অবিরাম পানি পড়ে এবং চোখ চুলকায়, তবে এটি উপকারী হতে পারে।
  2. আর্সেনিকাম অ্যালবাম (Arsenicum Album): ধূলার কারণে শ্বাসকষ্ট, হাঁচি, ও দুর্বলতা হলে এটি কার্যকর।
  3. ন্যাট্রাম মিউর (Natrum Muriaticum): যদি ধূলা অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে যায় এবং মাথা ভারী লাগে, তবে এটি সাহায্য করতে পারে।
  4. সাবাডিলা (Sabadilla): অত্যধিক হাঁচি এবং চোখের সমস্যা থাকলে এটি কার্যকর।
  5. পালসাটিলা (Pulsatilla): ধূলার কারণে যদি সর্দি ঘন হয়ে যায় এবং রাতে সমস্যা বেশি হয়, তবে এটি কার্যকর হতে পারে।

 Read more:ধাতুগত লক্ষণ এ হোমিওপ্যাথি ঔষধ (২০২৫)

রক্তে এলার্জির হোমিওপ্যাথিক চিকিৎসা

রক্তে এলার্জি শরীরের প্রতিরোধ ব্যবস্থার অস্বাভাবিক প্রতিক্রিয়া, যা বিভিন্ন উপসর্গ সৃষ্টি করতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই রোগ নিরাময়ের চেষ্টা করে।

রক্তে এলার্জির লক্ষণ

  • ত্বকের প্রতিক্রিয়া: চুলকানি, লালচে দাগ, ফুসকুড়ি বা একজিমার মতো সমস্যা হতে পারে।
  • শ্বাসকষ্ট: অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে যাওয়া, হাঁচি, কাশির সঙ্গে শ্বাস নিতে কষ্ট হওয়া স্বাভাবিক।
  • চোখ নাকের সমস্যা: চোখ লাল হয়ে যাওয়া, অতিরিক্ত পানি পড়া, নাক দিয়ে পানি ঝরা বা নাক বন্ধ হয়ে যাওয়া।
  • পেটের সমস্যা: বমি, পেটব্যথা, ডায়রিয়া বা হজমের গণ্ডগোল দেখা দিতে পারে।
  • অ্যানাফাইল্যাক্সিস: এটি একটি গুরুতর প্রতিক্রিয়া, যেখানে রক্তচাপ কমে যেতে পারে, শ্বাস নিতে অসুবিধা হতে পারে এবং দ্রুত
  • চিকিৎসা না করলে মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে।

রক্তে এলার্জির লক্ষণে হোমিও ঔষধ

আর্জেন্টাম নাইট্রিকাম (Argentum Nitricum):  যদি বেশি চিনি বা মিষ্টি খাওয়ার ফলে এলার্জি হয়, তাহলে আর্জেন্টাম নাইট্রিকাম কার্যকরী হতে পারে। এই ঔষধের উপযোগী ব্যক্তিরা সাধারণত মিষ্টি বিশেষ করে চিনি খেতে খুব ভালোবাসেন, তবে একই সঙ্গে এই মিষ্টি খাবার তাদের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।

লক্ষণসমূহ: চোখ থেকে হলুদ বা পুঁজের মতো তরল বের হয়।চোখ ফুলে যায় এবং ভেতরের অংশ লালচে হয়ে যায়।চোখ জ্বালাপোড়া করে ও ক্লান্ত অনুভব হয়।গরম এবং আলোতে সমস্যা বাড়ে, কিন্তু ঠান্ডা পানি ও তাজা বাতাসে আরাম পাওয়া যায়।রোগীর লবণ ও মিষ্টির প্রতি বিশেষ আকর্ষণ থাকে।

আর্সেনিক অ্যালবাম (Arsenic Album): যদি খোলসযুক্ত মাছ খাওয়ার ফলে এলার্জি হয় বা ঠান্ডা লাগলে অবিরত হাঁচি, চোখ জ্বালাপোড়া এবং পানি পড়ার সমস্যা দেখা দেয়, তাহলে আর্সেনিক অ্যালবাম ব্যবহার করা যেতে পারে।

লক্ষণসমূহ: রোগী সাধারণত খুব অস্থির অনুভব করে। ঠান্ডায় সমস্যা বাড়ে, কিন্তু গরমে আরাম পায়। একটু পরপর অল্প অল্প পানি পান করতে চায়, এমনকি ঠান্ডা পানীয়ও। ফল, পচা খাবার বা গরুর মাংস খেলে ফুসকুড়ি, চুলকানি ও ঝিনঝিন ভাব দেখা দিতে পারে। গরম সেঁক দিলে উপশম হয়।

সালফার নাক্স ভোমিকা (Sulphur/Nux Vomica): যদি অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ঔষধ খাওয়ার ফলে এলার্জি দেখা দেয়, তাহলে সালফার বা নাক্স ভোমিকা কার্যকরী হতে পারে।

Read more:নাক্স ভমিকা হোমিও ঔষধ

কার্বো ভেজ (Carbo Veg): অ্যাসপিরিন, নষ্ট বা বাসি খাবার, লবণাক্ত ও পচা মাংস, খারাপ ডিম বা পোল্ট্রি জাতীয় খাবার খেলে যদি এলার্জির সমস্যা হয়, তাহলে কার্বো ভেজ ব্যবহার করা যেতে পারে।

লক্ষণসমূহ: গরমে সমস্যা বেড়ে যায়, কিন্তু ঠান্ডা পরিবেশ পছন্দ নয়।রোগী সাধারণত এমন খাবারের প্রতি আকৃষ্ট হয়, যা তার সমস্যা বাড়ায়।

 

বিভিন্ন ধরনের এলার্জি 

এলার্জি হলে চুলকানি, লালচে দাগ, হাঁচি, সর্দি ইত্যাদি সমস্যা দেখা দেয়। আসুন, আমরা বিভিন্ন ধরনের এলার্জি সম্পর্কে জেনে নেই –

১. আমবাত (আর্টিকেএলার্জির হোমিও চিকিৎসা ঔষধের নামরিয়া)
 শরীরে লালচে ফোলাভাব দেখা যায় এবং প্রচণ্ড চুলকানি হয়। এটি খাবার, ঔষধ, পোকার কামড়, ফুলের রেণু, কৃমির সংক্রমণ, থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস বা অন্তঃসত্ত্বা অবস্থার কারণে হতে পারে। সাধারণত এটি নিজে থেকেই সেরে যায়। তবে যদি দুই সপ্তাহের বেশি সময় থাকে, তাহলে একে ক্রনিক আমবাত বলা হয়।

২. (ফুড এলার্জি)খাবারের অ্যালার্জি
 অনেকের শরীর কিছু নির্দিষ্ট খাবারের প্রতি সংবেদনশীল হয়। যেমন—বেগুন, চিংড়ি মাছ, ডিম, দুধ বা সামুদ্রিক মাছ খেলে চুলকানি বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। গম থেকেও এলার্জিহতে পারে, কারণ এতে গ্লুটিন নামে একটি প্রোটিন থাকে, যা অনেকের শরীরে সমস্যা সৃষ্টি করে।

৩. (কসমেটিক এলার্জি)ত্বকের অ্যালার্জি
 অনেকের ত্বক কিছু নির্দিষ্ট বস্তু স্পর্শ করলে সংবেদনশীল হয়ে পড়ে। যেমন—ক্রিম, অলংকার, বেল্ট, জুতো, সাবান বা ডিটারজেন্টের কারণে ত্বকে চুলকানি বা লালচে দাগ দেখা যেতে পারে। একে কনট্যাক্ট ডার্মাটাইটিস বলা হয়।

৪. (ডাস্ট এলার্জি)ধুলোবালি ফুলের রেণু থেকে এলার্জি

ধুলোবালি, আরশোলা, ফুলের রেণু, পুরনো বই বা কাপড়ের ধুলো শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে হাঁচি, সর্দি, নাক বন্ধ হওয়া বা গলা চুলকানোর সমস্যা দেখা দিতে পারে। একে অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। দীর্ঘদিন এই সমস্যা থাকলে নাকে মাংসের বৃদ্ধি হতে পারে (পলিপ)।
এই সমস্যা যদি চোখে হয়, তাহলে চোখ লাল হয়ে চুলকায় এবং পানি পড়ে। একে অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলা হয়।

৫. পোকামাকড়ের কামড় থেকে অ্যালার্জি
 বোলতা, মৌমাছি, ভীমরুল বা পিঁপড়ের কামড় অনেক সময় মারাত্মক অ্যালার্জির সৃষ্টি করতে পারে। এতে শরীর ফুলে যায়, এমনকি শ্বাসকষ্টও হতে পারে।

৬. ঔষধজনিত অ্যালার্জি
 কিছু ঔষধ, যেমন—ব্যথার ঔষধ, অ্যান্টিবায়োটিক বা কোষ্ঠকাঠিন্যের ঔষধ, অনেকের শরীরে অ্যালার্জির কারণ হতে পারে। এসব ঔষধে নির্দিষ্ট একটি স্থানে বারবার অ্যালার্জির সমস্যা হয়। একে ফিক্সড ড্রাগ ইরাপশন বলা হয়। যেমন—সালফোনামাইড ঔষধে যদি কারও ঠোঁট কালো হয়ে যায়, তবে পরবর্তীতে আবার একই সমস্যা হতে পারে।

৭. (সান এলার্জি)রোদ থেকে অ্যালার্জি
 অনেকের রোদে বের হলে ত্বকে ফুসকুড়ি, লালচে দাগ বা চুলকানি হতে পারে। কারও কারও মুখ কালো হয়ে যায়।

৮. ল্যাটেক্স এলার্জি → রাবারের তৈরি গ্লাভস, বেলুন বা অন্যান্য সামগ্রী থেকে হতে পারে।

এলার্জির হোমিও চিকিৎসা ও ঔষধের নাম
এলার্জির হোমিও চিকিৎসা ও ঔষধের নাম

 

এলার্জির লক্ষণগুলো কি?

এলার্জির লক্ষণগুলো- 

  • বারবার হাঁচি হওয়া এবং সর্দি লাগা।
  • চোখ চুলকানো, লাল হওয়া এবং পানি পড়া।
  • নির্দিষ্ট সময়ে নাক বন্ধ হয়ে যাওয়া।
  • পেটের সমস্যা, বিশেষ করে ডায়রিয়া হওয়া।
  • শ্বাস নিতে কষ্ট হওয়া।
  • শরীরে লাল দাগ, চুলকানি বা ফোলা ভাব দেখা দেওয়া।
  • জ্বর আসা এবং বমি বমি লাগা।
  • গলা শুকিয়ে যাওয়া এবং গলায় খুশখুশে ভাব হওয়া।

   Read more:গাড়িতে উঠলে বমি বন্ধ করার উপায় ও হোমিও ঔষধ

অনেক সময় এসব লক্ষণ দেখে বোঝা কঠিন হয়ে যায় যে, এটি এলার্জি নাকি অন্য কোনো সমস্যা। কারণ বদহজমের ক্ষেত্রেও ডায়রিয়া, মাথাব্যথা, বমি বমি লাগা, ক্লান্তি ইত্যাদি সমস্যা হতে পারে।

তবে, বদহজম হলে যেকোনো ধরনের খাবারের প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু এলার্জির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু খাবারেই সমস্যা হয়। সাধারণত, কোনো খাবারে এলার্জি হলে তা খাওয়ার দুই ঘণ্টার মধ্যেই লক্ষণ দেখা দেয়, যেখানে বদহজমের লক্ষণ একটু দেরিতে প্রকাশ পায়।

 

এলার্জি চেনার উপায় কি?

যদি কোনো খাবার খাওয়ার দুই ঘণ্টার মধ্যে শ্বাসকষ্ট, সর্দি, চুলকানি বা ডায়রিয়া হয়, তবে এটি এলার্জির লক্ষণ হতে পারে। বদহজম হলে সাধারণত বিভিন্ন ধরনের খাবার খেলে সমস্যা দেখা দেয়, কিন্তু এলার্জি হলে নির্দিষ্ট কিছু খাবারেই প্রতিক্রিয়া হয়।

 

এলার্জি কি পরীক্ষা করা হয়?

এলার্জি নির্ণয়ের জন্য সাধারণত ত্বকের পরীক্ষা এবং রক্ত পরীক্ষা করা হয়।ইমিউনোগ্লোবুলিন আইজিই সিরাম পরীক্ষা রক্তে আইজিই নামের একটি প্রোটিনের পরিমাণ মাপে। এটি সাধারণত এলার্জিআছে কিনা, যেমন হাঁপানি বা খড় জ্বর, তা জানতে সাহায্য করে।

 

উপসংহার

এলার্জি বিভিন্ন কারণে হতে পারে, তবে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। সঠিক চিকিৎসা নিলে এবং অ্যালার্জির কারণ থেকে দূরে থাকলে এটি থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব।

এই ব্লগ পোস্টে ‘এলার্জির হোমিও চিকিৎসা ও ঔষধের নাম’নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে।আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধৈর্য ধরে এতক্ষন থাকার জন্য ধন্যবাদ।প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

সিটি হোমিও

রূপায়ন মিলেনিয়াম স্কয়ার,দোকান নং-116
( গ্রাউন্ড ফ্লোর) -70, 70/Aপ্রগতি শরণি,
উত্তর বাড্ডা, ঢাকা 1212,বাংলাদেশ।
01736181642

 

Resource:https://www.sitelike.org/similar/bdhomoeo24.com/

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *